ঢাকা, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

আকাশ ঢেকে ফেলল মৌমাছি—ইসরায়েলের শহরে আতঙ্ক

২০২৬ এপ্রিল ১৮ ১০:২৩:২৩
আকাশ ঢেকে ফেলল মৌমাছি—ইসরায়েলের শহরে আতঙ্ক

নিজস্ব প্রতিবেদক: ইসরায়েল-এর দক্ষিণাঞ্চলীয় শহর নেতিভত-এ হাজার হাজার মৌমাছির ঝাঁকে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। একটি শপিং সেন্টার এলাকা ঘিরে মৌমাছির বিশাল ঝাঁক আকাশ ঢেকে ফেললে মুহূর্তেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

গত বুধবার (১৫ এপ্রিল) ঘটে যাওয়া এ ঘটনায় শহরের জনজীবন প্রায় স্থবির হয়ে পড়ে। বাইরে থাকা মানুষ আতঙ্কিত হয়ে পড়েন, আর ঘরের ভেতরে থাকা বাসিন্দারাও চরম উদ্বেগে পড়েন।

আল জাজিরা জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থানীয় কর্তৃপক্ষ বাসিন্দাদের দরজা-জানালা বন্ধ রেখে ঘরের ভেতরে অবস্থান করার নির্দেশ দেয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বাণিজ্যিক এলাকার রাস্তা থেকে বাসাবাড়ির বারান্দা পর্যন্ত মৌমাছির দখলে চলে গেছে। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, একটি সামরিক বিমানের ইঞ্জিনে মৌমাছি ঢুকে পড়ায় উড্ডয়ন সাময়িকভাবে বন্ধ রাখতে হয়।

ঘটনাটি ঘিরে অনলাইনে নানা ষড়যন্ত্র তত্ত্ব ও ধর্মীয় ব্যাখ্যা ছড়িয়ে পড়লেও বিশেষজ্ঞরা বলছেন, এটি প্রাকৃতিক আচরণেরই অংশ।

কীটতত্ত্ববিদদের মতে, প্রাকৃতিক আবাসস্থল সংকুচিত হওয়া, নগরায়ন এবং জলবায়ু পরিবর্তনের কারণে মৌমাছিরা নতুন আশ্রয়ের খোঁজে শহরমুখী হচ্ছে।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে