ঢাকা, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

হাসিনা আমলের কাজ চালিয়ে যাওয়ার পক্ষে মাহফুজ আলম

২০২৬ এপ্রিল ১৮ ১০:১৯:১৭
হাসিনা আমলের কাজ চালিয়ে যাওয়ার পক্ষে মাহফুজ আলম

নিজস্ব প্রতিবেদক: সাবেক উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, ঢাকা কেন্দ্রীয় কারাগার এলাকায় পার্ক বা জাদুঘর নির্মাণের আগে সেখানে পূর্ণাঙ্গ প্রত্নতাত্ত্বিক অনুসন্ধান চালানো প্রয়োজন।

শুক্রবার (১৭ মার্চ) নিজের ফেসবুক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

তিনি জানান, পূর্ববর্তী আওয়ামী লীগ সরকারের সময়ে ওই এলাকায় প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানের কিছু কাজ শুরু হয়েছিল। সেই উদ্যোগ বন্ধ না রেখে ধারাবাহিকভাবে এগিয়ে নেওয়ার পক্ষে মত দেন তিনি।

মাহফুজ আলম বলেন, ঢাকার ইতিহাস চারশ বছরেরও বেশি পুরনো। এই স্থান থেকে নগরটির ঐতিহাসিক প্রমাণ আরও সুসংগঠিতভাবে তুলে ধরার সুযোগ রয়েছে।

তিনি আরও উল্লেখ করেন, নগরায়ণ, পার্ক ও বিনোদন কেন্দ্র যেমন গুরুত্বপূর্ণ, তেমনি রাজধানীর ঐতিহ্য সংরক্ষণও সমান জরুরি।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে