ঢাকা, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

বাণিজ্য সচিব মাহবুবুর রহমান মারা গেছেন

২০২৬ এপ্রিল ১৭ ১১:১৫:৪৪
বাণিজ্য সচিব মাহবুবুর রহমান মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক: বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান মারা গেছেন। শুক্রবার (১৭ এপ্রিল) ভোর ৬টা ২৫ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. আবু ইউসুফ তার ফেসবুক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছেন।

বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, রক্তের প্লাটিলেট কমে যাওয়ায় গত ১৩ এপ্রিল তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরবর্তীতে তার শরীরে ম্যালেরিয়া শনাক্ত হয়।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে