ঢাকা, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
Sharenews24

এশিয়ার জ্বালানি নিরাপত্তা নিয়ে বড় বার্তা প্রধানমন্ত্রীর

২০২৬ এপ্রিল ১৫ ১৯:২৪:০৬
এশিয়ার জ্বালানি নিরাপত্তা নিয়ে বড় বার্তা প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক: মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবে দেশে জ্বালানি সংকট আরও তীব্র হওয়ায় আন্তর্জাতিক অংশীজনদের কাছে ২ বিলিয়ন ডলার (প্রায় ২৪ হাজার ৬০০ কোটি টাকা) সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (১৫ এপ্রিল) দুপুরে এশিয়া জিরো এমিশন কমিউনিটি (এজেক) প্লাস সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এই সহায়তার আহ্বান জানান। তিনি বলেন, বর্তমান বৈশ্বিক জ্বালানি সংকট একক কোনো দেশের পক্ষে মোকাবেলা করা সম্ভব নয়, তাই আঞ্চলিক ও বৈশ্বিক সহযোগিতা অত্যন্ত জরুরি।

প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেন, এই সংকট বিশ্বের পারস্পরিক নির্ভরতা এবং দুর্বলতাকে আরও স্পষ্ট করে তুলেছে। তিনি সতর্ক করে বলেন, বর্তমান পরিস্থিতির গভীরতা ১৯৭০-এর দশকের তেল সংকটকেও ছাড়িয়ে যেতে পারে, যা পরবর্তীতে বৈশ্বিক অর্থনৈতিক উন্নয়নকে ব্যাপকভাবে বাধাগ্রস্ত করেছিল।

তিনি আরও বলেন, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে এশিয়ার দেশগুলোর মধ্যে সমন্বিত ও দূরদর্শী পদক্ষেপ গ্রহণ প্রয়োজন, যাতে সরবরাহ ব্যবস্থা স্থিতিশীল রাখা যায়।

দেশের অভ্যন্তরীণ পরিস্থিতি তুলে ধরে তিনি জানান, জ্বালানি সংকট ইতোমধ্যে বাংলাদেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলছে। এ পরিস্থিতি মোকাবেলায় সরকার স্বল্পমেয়াদী একাধিক পদক্ষেপ নিয়েছে।

এর মধ্যে রয়েছে সরকারি অফিস ও বাজারের সময়সূচি সমন্বয় করে জ্বালানির চাহিদা কমানো, জরুরি ভিত্তিতে জ্বালানি আমদানি বৃদ্ধি, বিকল্প উৎস ব্যবহার করে সরবরাহ স্বাভাবিক রাখা, জ্বালানি রেশনিং ব্যবস্থা চালু করা এবং খুচরা বিক্রয়ে সীমা নির্ধারণ।

এছাড়া মজুতদারি ও আতঙ্কজনিত ক্রয় রোধে ‘ফুয়েল অ্যাপ’ চালুর মতো ডিজিটাল উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে