ঢাকা, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
Sharenews24

জ্বালানি সংকটে এমপি নিজেই ভুক্তভোগী, সংসদে ক্ষোভ

২০২৬ এপ্রিল ১৫ ১৮:০৬:২৮
জ্বালানি সংকটে এমপি নিজেই ভুক্তভোগী, সংসদে ক্ষোভ

নিজস্ব প্রতিবেদক: গভীর রাতে প্রায় দুই ঘণ্টা লাইনে দাঁড়িয়েও গাড়ির জন্য জ্বালানি না পাওয়ার অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য কামাল হোসেন।

বুধবার (১৫ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৪তম দিনে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ অভিযোগ তোলেন।

সংসদের বিকালের অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।জ্বালানি সংকটের প্রসঙ্গ তুলে কামাল হোসেন বলেন,“গতরাতে আমাকে রাত ২টা পর্যন্ত রাস্তায় দাঁড়িয়ে থাকতে হয়েছে, কিন্তু তেল পাইনি।”রসিকতার সুরে তিনি আরও বলেন,“তেল শুধু সংসদেই আছে—এখানে এত তেল অপচয় হচ্ছে, বাইরে পাওয়া যাচ্ছে না।”

নিজ নির্বাচনী এলাকা যাত্রাবাড়ীর দুরবস্থা তুলে ধরে তিনি বলেন, স্বাধীনতার ৫৫ বছর পরও এলাকা অবহেলিত। গ্যাস সংযোগ থাকলেও সরবরাহ নেই। পুরোনো লাইনের কারণে অনেক পরিবারকে রাত ২টায় রান্না করতে হচ্ছে, যেন প্রতিদিনই রমজানের সেহরি।

তিনি অভিযোগ করেন, বিভিন্ন স্থানে লিজের নামে চাঁদা তোলা হচ্ছে, যা যানজট বাড়াচ্ছে। মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাস উন্নয়নের বড় বাধা বলেও উল্লেখ করেন তিনি।

শিক্ষা খাতের দুর্নীতি তুলে ধরে তিনি বলেন, অনেক প্রতিষ্ঠানে প্রয়োজনের তুলনায় দ্বিগুণ শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। “যেখানে ৭২ জন দরকার, সেখানে ১৪২ জন কীভাবে?”—এ প্রশ্নও তোলেন তিনি।

গণভোট ইস্যুতে দ্বৈত অবস্থানের অভিযোগ করে তিনি বলেন, একসময় যে দল এটি চালু করেছিল, এখন তারাই তা অস্বীকার করছে।তিনি আরও বলেন, নির্ধারিত সময়ের মধ্যে সংবিধান সংস্কার না হলে সংসদ বিলুপ্তির আশঙ্কা তৈরি হতে পারে।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে