ঢাকা, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
Sharenews24

সরকারি চাকরিপ্রার্থীদের জন্য বড় সুখবর

২০২৬ এপ্রিল ১৪ ১৭:২১:১৩
সরকারি চাকরিপ্রার্থীদের জন্য বড় সুখবর

নিজস্ব প্রতিবেদক: দেশের লাখো চাকরিপ্রার্থীর দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে সরকারি চাকরিতে বড় ধরনের নিয়োগ কার্যক্রম শুরু হতে যাচ্ছে। বিভিন্ন মন্ত্রণালয় ও সরকারি দপ্তরে শূন্য থাকা প্রায় ৫ লাখ পদে জনবল নিয়োগের মহাপরিকল্পনা হাতে নিয়েছে বর্তমান সরকার। আগামী ছয় মাসের মধ্যেই এই নিয়োগ কার্যক্রম সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, শূন্যপদের পূর্ণাঙ্গ তালিকা ও নিয়োগের রূপরেখা ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর কার্যালয়ে জমা দেওয়া হয়েছে। সরকারি কর্ম কমিশন (পিএসসি) জানিয়েছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যেই নিয়োগ প্রক্রিয়া শেষ করার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ও দ্রুততম সময়ে নিয়োগ সম্পন্ন করার বিষয়ে আশ্বাস দিয়েছে।

সবচেয়ে বড় নিয়োগ আসছে স্বাস্থ্যখাতে। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের পরিকল্পনা অনুযায়ী, শুধুমাত্র এই খাতেই প্রায় ১ লাখ নতুন জনবল নিয়োগ দেওয়া হতে পারে। এতে চিকিৎসা সেবার মান উন্নয়ন ও জনবল সংকট নিরসনে বড় অগ্রগতি আসবে বলে আশা করা হচ্ছে।

সরকারি পরিসংখ্যান অনুযায়ী, বর্তমানে প্রথম থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত সরকারি দপ্তরে মোট ৪ লাখ ৬৮ হাজার ২২০টি পদ শূন্য রয়েছে। এর মধ্যে প্রথম শ্রেণিতে প্রায় ৬৯ হাজার, দ্বিতীয় শ্রেণিতে প্রায় ১ লাখ ২৯ হাজার, তৃতীয় শ্রেণিতে প্রায় ১ লাখ ৪৭ হাজার এবং চতুর্থ শ্রেণিতে ১ লাখ ১৫ হাজারের বেশি পদ খালি রয়েছে।

এই বিশাল নিয়োগ কার্যক্রম বাস্তবায়নে বড় অঙ্কের বাজেট বরাদ্দও নিশ্চিত করা হয়েছে। ধাপে ধাপে আগামী ছয় মাসের মধ্যে সব নিয়োগ সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

বিশ্লেষকদের মতে, এই মেগা নিয়োগ বাস্তবায়িত হলে তা দেশের বেকার জনগোষ্ঠীর জন্য বড় সুযোগ তৈরি করবে এবং সরকারি প্রশাসনিক কার্যক্রমে গতি বাড়াবে।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে