ঢাকা, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
Sharenews24

উৎসব ভাতা নিয়ে সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

২০২৬ এপ্রিল ১৪ ১৫:৩১:২৩
উৎসব ভাতা নিয়ে সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা ৫০ শতাংশ থেকে বাড়িয়ে ১০০ শতাংশ করার বিষয়ে ফের আশ্বাস দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন।

মঙ্গলবার (১৪ এপ্রিল ২০২৬) রাজধানীতে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শিক্ষকদের উৎসব ভাতা শতভাগ করার বিষয়টি এখন সরকারের দায়িত্ব এবং এটি বাস্তবায়নের জন্য উদ্যোগ নেওয়া হবে।

শিক্ষামন্ত্রী আরও বলেন, পূর্বে ২৫ শতাংশ উৎসব ভাতা বাড়িয়ে ৫০ শতাংশ করা হয়েছিল এবং এখন এটিকে ১০০ শতাংশে উন্নীত করার লক্ষ্য রয়েছে। তিনি জানান, শিক্ষকদের দীর্ঘদিনের দাবি পূরণে সরকার কাজ করছে এবং বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করা হচ্ছে।

অনুষ্ঠানে তিনি শিক্ষা খাতের উন্নয়ন, শিক্ষকদের মর্যাদা বৃদ্ধি এবং শিক্ষাব্যবস্থার সংস্কারের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে তিনি বলেন, দেশের উন্নয়নের মূল ভিত্তি হলো শিক্ষা, তাই শিক্ষকদের কল্যাণ নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার।

শিক্ষামন্ত্রী অতীত সরকারের বিভিন্ন উদ্যোগের কথাও উল্লেখ করেন এবং শিক্ষা, কৃষি ও স্বাস্থ্য খাতে ধারাবাহিক উন্নয়নের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে