ঢাকা, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
Sharenews24

ইরানকে সমর্থনের বার্তা দিল সৌদি—মধ্যপ্রাচ্যে নতুন সমীকরণ

২০২৬ এপ্রিল ১৪ ১৭:০১:৪৬
ইরানকে সমর্থনের বার্তা দিল সৌদি—মধ্যপ্রাচ্যে নতুন সমীকরণ

নিজস্ব প্রতিবেদক: মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে ইরানকে কূটনৈতিকভাবে সমর্থনের আশ্বাস দিয়েছে সৌদি আরব। আঞ্চলিক স্থিতিশীলতা ফেরাতে সব ধরনের শান্তি উদ্যোগে পাশে থাকার কথা জানিয়েছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদ।

সোমবার (১৩ এপ্রিল) ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি-এর সঙ্গে এক ফোনালাপে তিনি এই আশ্বাস দেন। আলোচনায় যুদ্ধবিরতির পরবর্তী পরিস্থিতি, যুক্তরাষ্ট্রের ভূমিকা এবং চলমান কূটনৈতিক প্রচেষ্টা নিয়ে বিস্তারিত কথা হয়।

ইরানি পররাষ্ট্রমন্ত্রী জানান, ইরান দায়িত্বশীল অবস্থান থেকে যুদ্ধবিরতি মেনে নিয়েছে এবং শান্তি আলোচনায় অংশ নিয়েছে। তবে তার অভিযোগ, যুক্তরাষ্ট্রের অনড় অবস্থান ও অতিরিক্ত দাবির কারণে আলোচনা ফলপ্রসূ হয়নি।এদিকে সৌদি পররাষ্ট্রমন্ত্রী আশা প্রকাশ করেন, চলমান কূটনৈতিক প্রচেষ্টা সফল হবে এবং এর মাধ্যমে অঞ্চলে দীর্ঘস্থায়ী শান্তি ফিরে আসবে।

প্রতিবেদনে বলা হয়, সাম্প্রতিক সংঘাতে ইরান পাল্টা জবাব দিয়ে নিজেদের সামরিক সক্ষমতা দেখিয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দ্রুত বিজয়ের পরিকল্পনা ব্যাহত হয়েছে বলে দাবি করা হয়।

গত ৮ এপ্রিল শুরু হওয়া যুদ্ধবিরতির সুযোগে ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা হলেও তা কোনো সমঝোতা ছাড়াই শেষ হয়। এর ফলে পরিস্থিতি আবারও অনিশ্চিত হয়ে উঠেছে।

বর্তমানে হরমুজ প্রণালিতে মার্কিন তৎপরতা এবং আলোচনার ব্যর্থতা মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি করছে। বিশ্লেষকদের মতে, এই পরিস্থিতিতে সৌদি আরবের মতো প্রভাবশালী দেশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে