ঢাকা, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
Sharenews24

নববর্ষ উৎসবকে ঘিরে মন্তব্য তথ্যমন্ত্রীর

২০২৬ এপ্রিল ১৪ ১৪:৩১:৪৪
নববর্ষ উৎসবকে ঘিরে মন্তব্য তথ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক: তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, “জোর করে অনেকেই নববর্ষের উৎসবকে মুখোশ পরাতে চায়। কিন্তু এই উৎসবের মধ্যেই নিহিত আছে বাঙালি সংস্কৃতি।”

মঙ্গলবার (১৪ এপ্রিল ২০২৬) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে নববর্ষ উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। তথ্যমন্ত্রী আরও বলেন, ধর্মীয় উৎসবের পর নববর্ষ বাঙালিদের অন্যতম বড় উৎসব হিসেবে বিবেচিত।

অনুষ্ঠানে সকাল থেকেই বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বর্ষবরণ শুরু হয়। এতে ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাড়িয়ার পুতুলনাচ, বাউল গানসহ নানা সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। প্রেস ক্লাবের সদস্য ও তাঁদের পরিবারের অংশগ্রহণে অনুষ্ঠানটি উৎসবমুখর হয়ে ওঠে।

এছাড়া অনুষ্ঠানে দেশীয় খাবারের বিশেষ আয়োজন ছিল। খই, মুড়ি, মুড়কি, গুড়ের পায়েস, হাওয়াই মিঠাই, পান্তা-ইলিশ, চটপটি ও ফুচকার মতো নানা ঐতিহ্যবাহী খাবার পরিবেশন করা হয়।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে