ঢাকা, শনিবার, ১১ এপ্রিল ২০২৬
Sharenews24

পরবর্তী টার্গেটের কথা জানালেন ডোনাল্ড ট্রাম্প

২০২৬ এপ্রিল ১১ ১৮:০৮:০২
পরবর্তী টার্গেটের কথা জানালেন ডোনাল্ড ট্রাম্প

নিজস্ব প্রতিবেদক: চন্দ্রাভিযান সফলভাবে সম্পন্ন করে প্রশান্ত মহাসাগরে অবতরণ করেছেন আর্টেমিস ২-এর নভোচারীরা। এই সাফল্যে তাদের অভিনন্দন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শুক্রবার দেওয়া এক বার্তায় তিনি বলেন, এই মিশনের পর যুক্তরাষ্ট্রের পরবর্তী লক্ষ্য হবে মঙ্গল গ্রহে অভিযান।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ ট্রাম্প লেখেন, “আর্টেমিস ২-এর অসাধারণ ও দক্ষ ক্রু সদস্যদের অভিনন্দন। পুরো মিশনটি ছিল অনবদ্য, আর অবতরণ হয়েছে নিখুঁতভাবে।”

তিনি আরও জানান, শিগগিরই হোয়াইট হাউসে নভোচারীদের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং ভবিষ্যতে আরও বড় মহাকাশ অভিযানের পরিকল্পনা রয়েছে।ট্রাম্প বলেন, “আমরা আবারও এমন অভিযান পরিচালনা করব, আর আমাদের পরবর্তী গন্তব্য হবে মঙ্গল গ্রহ।”

বিশ্লেষকদের মতে, এই মন্তব্য যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ মহাকাশ কর্মসূচি নিয়ে নতুন আগ্রহ তৈরি করেছে।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে