ঢাকা, শনিবার, ১১ এপ্রিল ২০২৬
Sharenews24

পরীক্ষায় তুমিও ফেল, ৬ মাস পর আমিও ফেল

২০২৬ এপ্রিল ১১ ১৫:১৭:০০
পরীক্ষায় তুমিও ফেল, ৬ মাস পর আমিও ফেল

নিজস্ব প্রতিবেদক: ড. আ ন ম এহসানুল হক মিলন রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের উদ্দেশে বলেছেন, “সামনে পরীক্ষা। তাতে তুমিও ফেল, ছয় মাস পর আমিও ফেল—কারো বাঁচার উপায় নেই।”

শনিবার (১১ এপ্রিল) সকালে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট-এ আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

অনুষ্ঠানে মন্ত্রী প্রচলিত বক্তব্য না দিয়ে শিক্ষার্থীদের সমস্যা ও সংকটের কথা শোনেন। শিক্ষার্থীরা অভিযোগ করেন, নিয়মিত ক্লাস হয় না, পর্যাপ্ত ল্যাব সুবিধা নেই এবং অধিকাংশ যন্ত্রপাতি পুরোনো হওয়ায় ব্যবহার উপযোগী নয়।

শিক্ষকদের পক্ষ থেকেও অবকাঠামোগত সংকটের কথা তুলে ধরা হয়। এক শিক্ষক জানান, ১৯৬৩ সালে নির্মিত ভবনে এখনো ক্লাস ও ল্যাব পরিচালনা করতে হচ্ছে। প্রয়োজনীয় আধুনিক যন্ত্রপাতির অভাবে কার্যকরভাবে পাঠদান সম্ভব হচ্ছে না।

কারিগরি শিক্ষার উন্নয়নে সরকার কাজ করবে উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, প্রয়োজন অনুযায়ী প্রকল্প গ্রহণ করে ধাপে ধাপে সমস্যা সমাধান করা হবে। এজন্য শিক্ষার্থীদের মতামতকে গুরুত্ব দেওয়া হচ্ছে।

এসময় এক শিক্ষক জানান, পলিটেকনিকের প্রায় ৪৪ শতাংশ শিক্ষার্থী ঝরে পড়ছে। এছাড়া ৭ বছর ধরে বেতন না পাওয়ার অভিযোগ করেন ১৯ জন শিক্ষক। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখে পুনরায় পরীক্ষা নিয়ে আত্তীকরণের আশ্বাস দেন মন্ত্রী।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে