ঢাকা, শনিবার, ১১ এপ্রিল ২০২৬
Sharenews24

অনশন ভেঙে জুস, ভাইরাল ছবির আসল সত্য বেরিয়ে এলো

২০২৬ এপ্রিল ১১ ১৫:২১:০৪
অনশন ভেঙে জুস, ভাইরাল ছবির আসল সত্য বেরিয়ে এলো

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়-এর রাজু ভাস্কর্যের পাদদেশে অনশনরত এক শিক্ষার্থীর ‘লুকিয়ে জুস পান’-এর একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

ছবিটি ঘিরে বিভিন্ন পোস্টে দাবি করা হয়, অনশনরত অবস্থায় ওই শিক্ষার্থী গোপনে জুস পান করছেন।তবে ফ্যাক্ট-চেকিং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার জানিয়েছে, ভাইরাল হওয়া ছবিটি বাস্তব নয়; এটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি।

বর্তমানে তিন শিক্ষার্থী অনশন কর্মসূচিতে অংশ নিচ্ছেন। তারা হলেন—মো. সাদিক মুনওয়ার মুনেম (আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ), সাকিবুর রহমান (সমাজবিজ্ঞান বিভাগ), শেখ মোস্তাফিজ (নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়)

তাদের তিন দফা দাবির মধ্যে রয়েছে—১. গণভোটের ফল দ্রুত সংসদে উপস্থাপন ও বাস্তবায়ন

২. গুম প্রতিরোধসহ গুরুত্বপূর্ণ অধ্যাদেশ বিল আকারে সংসদে উত্থাপন

৩. গণভোট ও জুলাই সনদ বাস্তবায়নে পূর্ণাঙ্গ রোডম্যাপ প্রকাশ

প্রসঙ্গত, অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা কয়েকটি গুরুত্বপূর্ণ অধ্যাদেশ নির্ধারিত সময়ের মধ্যে জাতীয় সংসদে অনুমোদিত না হওয়ায় সেগুলোর কার্যকারিতা বাতিল হয়ে যায়।

সংবিধান অনুযায়ী, সংসদে নির্ধারিত সময়ের মধ্যে কোনো অধ্যাদেশ অনুমোদন বা বাতিল না হলে তা স্বয়ংক্রিয়ভাবে কার্যকারিতা হারায়।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে