ঢাকা, শনিবার, ১১ এপ্রিল ২০২৬
Sharenews24

সম্পদ ও দায় গ্রহণে সিদ্ধান্ত, আগামীকাল চূড়ান্ত অনুমোদন 

২০২৬ এপ্রিল ১১ ১৫:১৭:১১
সম্পদ ও দায় গ্রহণে সিদ্ধান্ত, আগামীকাল চূড়ান্ত অনুমোদন 

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্তব্যাংক এশিয়া পিএলসির পরিচালনা পর্ষদ ব্যাংক আলফালাহ লিমিটেডের বাংলাদেশ অপারেশনের সম্পদ ও দায় অধিগ্রহণের একটি প্রস্তাব অনুমোদন করেছে। ২০২৬ সালের ২৯ জানুয়ারি অনুষ্ঠিত পর্ষদ সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।

পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী, সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন এবং শেয়ারহোল্ডারদের সম্মতির শর্তে এই অধিগ্রহণ প্রস্তাবটি বিশেষ প্রস্তাব (স্পেশাল রেজুলেশন) হিসেবে অনুমোদিত হয়েছে। এ বিষয়ে চূড়ান্ত অনুমোদনের জন্য শেয়ারহোল্ডারদের সম্মতি নেওয়া হবে ১৩তম অতিরিক্ত সাধারণ সভায় (ইজিএম)।

আগামীকাল বেলা ১১টায় ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে ইজিএম অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট ছিল ২৬ ফেব্রুয়ারি ২০২৬।

প্রস্তাবটি অনুমোদিত হলে ব্যাংক এশিয়া পিএলসি ব্যাংক আলফালাহর বাংলাদেশে পরিচালিত কার্যক্রমের সম্পদ ও দায়ভার গ্রহণ করবে, যা ব্যাংকটির ব্যবসায়িক পরিধি সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে