ঢাকা, শনিবার, ১১ এপ্রিল ২০২৬
Sharenews24

হঠাৎ অসুস্থ মন্ত্রী—এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়া হচ্ছে

২০২৬ এপ্রিল ১১ ১৪:৪৭:৪৯
হঠাৎ অসুস্থ মন্ত্রী—এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়া হচ্ছে

নিজস্ব প্রতিবেদক: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু নিজ জেলা লালমনিরহাট যাওয়ার পথে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন।শনিবার (১১ এপ্রিল) দুপুরে সৈয়দপুর বিমানবন্দর-এ অবস্থানকালে তিনি শারীরিক অস্বস্তি ও মাথা ঘোরা অনুভব করলে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।

সৈয়দপুর জেলা বিএনপির সভাপতি আব্দুর গফুর সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুই দিনের সফরে সকালে ঢাকা থেকে বিমানযোগে সৈয়দপুর পৌঁছান মন্ত্রী। বিমানবন্দর থেকে লালমনিরহাটে যাওয়ার আগে ভিআইপি রেস্টরুমে দলীয় নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করছিলেন তিনি।

সেখানে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত সৈয়দপুর সিএমএইচ-এ নেওয়া হয়। চিকিৎসকরা তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে নিবিড় পর্যবেক্ষণে রাখেন।

প্রাথমিকভাবে তাকে নিয়মিত ফ্লাইটে ঢাকায় পাঠানোর প্রস্তুতি নেওয়া হলেও শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় চিকিৎসকরা তা ঝুঁকিপূর্ণ বলে মত দেন।

পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতোমধ্যে ঢাকার উদ্দেশ্যে একটি এয়ার অ্যাম্বুলেন্স রওনা হয়েছে এবং সেটি পৌঁছানোর পর মন্ত্রীকে রাজধানীর একটি বিশেষায়িত হাসপাতালে স্থানান্তর করা হবে।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে