ঢাকা, শনিবার, ১১ এপ্রিল ২০২৬
Sharenews24

যুক্তরাজ্য-এ বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টারের পদত্যাগের ঘোষণা

২০২৬ এপ্রিল ১১ ১০:৫৮:৩৯
যুক্তরাজ্য-এ বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টারের পদত্যাগের ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: যুক্তরাজ্য-এ বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার আকবর হোসেন পদত্যাগ করেছেন। শুক্রবার (১০ এপ্রিল) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডি থেকে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।

পোস্টে তিনি লেখেন, ‘Dear all— লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার পদ থেকে আমি পদত্যাগ করেছি। একান্ত ব্যক্তিগত ও পারিবারিক কারণে সেখানে দায়িত্ব পালন করা আমার পক্ষে সম্ভব হচ্ছে না। বিষয়টির সঙ্গে অন্য কোনো কিছুর সম্পর্ক নেই। ধন্যবাদ।’

উল্লেখ্য, ২০২৪ সালের নভেম্বরে লন্ডন-এ বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার হিসেবে তাকে নিয়োগ দেওয়া হয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছিল।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে