ঢাকা, শনিবার, ১১ এপ্রিল ২০২৬
Sharenews24

ক্রেতাদের জন্য সুখবর; কমেছে সোনার দাম

২০২৬ এপ্রিল ১১ ০৯:২৩:২০
ক্রেতাদের জন্য সুখবর; কমেছে সোনার দাম

নিজস্ব প্রতিবেদক: আমদানিনির্ভর হওয়ায় বাংলাদেশে সোনার দাম প্রায় প্রতিনিয়তই ওঠানামা করে। সবশেষ গত ৯ এপ্রিল সকালে ২২ ক্যারেট সোনার ভরিতে ৪ হাজার ৪৩২ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সেই নির্ধারিত দামেই আজ শনিবার (১১ এপ্রিল) সোনা বিক্রি হচ্ছে।

বাজুসের সর্বশেষ মূল্য অনুযায়ী, দেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা কিনতে খরচ পড়বে ২ লাখ ৪৭ হাজার ৯৭৭ টাকা।

এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৬ হাজার ৭২১ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ২ হাজার ৮৯৫ টাকায়। আর সনাতন পদ্ধতির সোনার প্রতি ভরি দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬৫ হাজার ২৭৯ টাকা।

সোনার বিক্রয়মূল্যের সঙ্গে বাধ্যতামূলকভাবে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত হবে। তবে গয়নার নকশা ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।

চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে মোট ৫৪ বার সোনার দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩১ বার দাম বেড়েছে এবং ২৩ বার কমানো হয়েছে।এর আগে শুক্র ও শনিবার (১০–১১ এপ্রিল) সাপ্তাহিক ছুটি থাকায় সব মিলিয়ে টানা ৫ দিনের ছুটিতে যাচ্ছে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে