ঢাকা, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
Sharenews24

বাংলাদেশ ব্যাংক সংশোধন অধ্যাদেশ বিল পাশ

২০২৬ এপ্রিল ১০ ১৭:০০:৫০
বাংলাদেশ ব্যাংক সংশোধন অধ্যাদেশ বিল পাশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ব্যাংকের কার্যক্রম আরও আধুনিক ও সময়োপযোগী করতে ‘বাংলাদেশ ব্যাংক অর্ডার, ১৯৭২’-এর অধিকতর সংশোধনের লক্ষ্যে প্রণীত বাংলাদেশ ব্যাংক অধ্যাদেশ-২০২৬ জাতীয় সংসদে পাস হয়েছে।

শুক্রবার (১০ এপ্রিল) বিকাল সাড়ে ৩টায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সংসদে বিলটি উত্থাপন করেন। বিল উত্থাপনের সময় তিনি বলেন, দেশের আর্থিক খাতকে আরও শক্তিশালী, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে এই সংশোধন প্রয়োজন।

পরবর্তীতে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বিলটি সংসদ সদস্যদের ভোটের জন্য উপস্থাপন করলে উপস্থিত সদস্যরা সর্বসম্মতভাবে ‘হ্যাঁ’ ভোট দিয়ে বিলটি পাস করেন।

এই সংশোধনের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের নীতি নির্ধারণ, আর্থিক তদারকি এবং ব্যাংকিং খাত নিয়ন্ত্রণ ব্যবস্থায় আরও কার্যকর পরিবর্তন আনার সুযোগ তৈরি হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। এছাড়া, কেন্দ্রীয় ব্যাংকের স্বায়ত্তশাসন ও দক্ষতা বৃদ্ধির ক্ষেত্রেও এই আইন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে।

একই দিনে জাতীয় সংসদে আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিল পাস হয়। এর মধ্যে রয়েছে গ্রামীণ ব্যাংক সংশোধন বিল, সাইবার নিরাপত্তা বিল এবং ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ। সংসদের একদিনে একাধিক বিল পাস হওয়ায় এটিকে সাম্প্রতিক সময়ের একটি উল্লেখযোগ্য আইন প্রণয়ন কার্যক্রম হিসেবে দেখা হচ্ছে।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে