ঢাকা, বুধবার, ২০ মে ২০২৬

আত্মগোপনে থাকা আ.লীগের সাবেক এমপি গ্রেপ্তার

২০২৬ এপ্রিল ০৯ ১০:২৪:৫১
আত্মগোপনে থাকা আ.লীগের সাবেক এমপি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ও সংরক্ষিত আসনের সাবেক এমপি অ্যাডভোকেট সফুরা বেগম রুমীকে গ্রেপ্তার করেছে লালমনিরহাট জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। বুধবার (৮ এপ্রিল) রাতে ঢাকা মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

লালমনিরহাট ডিবি পুলিশ জানায়, আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন সফুরা বেগম রুমী। তার নামে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা মোহাম্মদপুর আবাসিক এলাকায় অভিযান চালায় লালমনিরহাট জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম। পরে একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সফুরা বেগম লালমনিরহাট জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও জেলা মহিলা আ.লীগের সভানেত্রীর দায়িত্বেও ছিলেন।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে