ঢাকা, বুধবার, ৮ এপ্রিল ২০২৬
Sharenews24

‘ড. ইউনূস সম্ভবত সেফ এক্সিট পাচ্ছেন না’

২০২৬ এপ্রিল ০৮ ০৯:৫৭:৩৬
‘ড. ইউনূস সম্ভবত সেফ এক্সিট পাচ্ছেন না’

নিজস্ব প্রতিবেদক: রাজনীতিবিদ ও সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস “সম্ভবত সেফ এক্সিট পাচ্ছেন না”। তার ভাষায়, বিভিন্ন অভিযোগ ও অনিয়ম “সুনামির মতো” তার দিকে ধেয়ে আসছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক ভিডিওতে তিনি এসব কথা বলেন।

রনি দাবি করেন, মূলধারার গণমাধ্যমে ড. ইউনূসের সময়কার বিভিন্ন অনিয়ম নিয়ে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশিত হচ্ছে। বিশেষ করে ব্যক্তিগতভাবে তাকে লক্ষ্য করে প্রতিবেদন ও ফটোকার্ড ছড়ানোয় সামাজিক মাধ্যমে ব্যাপক আলোড়ন তৈরি হয়েছে।

তিনি বলেন, ড. ইউনূসকে নিয়ে কোনো নেতিবাচক মন্তব্য বা সমালোচনা দ্রুত ভাইরাল হয়ে যাচ্ছে। সরকারদলীয় রাজনীতিবিদ বা সাংবাদিকরা তার বিরুদ্ধে আর্থিক সুবিধা গ্রহণ বা রাষ্ট্রের ক্ষতির অভিযোগ তুললেই তা তাৎক্ষণিকভাবে ছড়িয়ে পড়ছে।

এক-এগারোর প্রসঙ্গে রনি বলেন, সাম্প্রতিক গ্রেপ্তার ও জবানবন্দির পর অনেকেই দাবি করছেন—তৎকালীন ঘটনাগুলোর পেছনে “ডিপ স্টেট” সক্রিয় ছিল। তার অভিযোগ, এ ক্ষেত্রে বিদেশি প্রভাবও থাকতে পারে।

তিনি আরও বলেন, অতীতে বিএনপির ওপর নির্যাতনের অভিযোগ রয়েছে, এবং বর্তমান পরিস্থিতিতে দলটি সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে। তারেক রহমানের প্রসঙ্গ টেনে রনি বলেন, ক্ষতিগ্রস্তদের প্রতি কোনো সহানুভূতি দেখানো হয়নি এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার তালিকা দীর্ঘ হচ্ছে।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে