ঢাকা, বুধবার, ৮ এপ্রিল ২০২৬
Sharenews24

ক্রাফটসম্যান ফুটওয়্যারের আর্থিক নথি-পরিদর্শনে বিএসইসির তল্লাশি

২০২৬ এপ্রিল ০৭ ১৯:২৮:৩৮
ক্রাফটসম্যান ফুটওয়্যারের আর্থিক নথি-পরিদর্শনে বিএসইসির তল্লাশি

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারের এসএমই প্ল্যাটফর্মে তালিকাভুক্ত চামড়া খাতের কোম্পানি ক্রাফটসম্যান ফুটওয়্যার অ্যান্ড এক্সেসরিজ লিমিটেড এর ব্যবসায়িক কার্যক্রম বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এর তত্ত্বাবধানে রাখা হয়েছে। কোম্পানিটির কারখানা, প্রধান কার্যালয়, হিসাব বিবরণী এবং অন্যান্য প্রাসঙ্গিক নথিপত্র পরিদর্শন করার জন্য তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

তদন্ত কমিটির সদস্যরা হলেন— অতিরিক্ত পরিচালক মোহাম্মদ সিদ্দিকুর রহমান, সহকারী পরিচালক মো. শাকিল আহমেদ, এবং সহকারী পরিচালক বিনয় দাস। তারা কোম্পানির ২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে নিরীক্ষকের দেওয়া ‘বিশেষ গুরুত্বপূর্ণ’ মতামত, কিউআইও’র মাধ্যমে সংগৃহীত তহবিলের সঠিক ব্যবহার, ব্যাংক লেনদেন, অব্যবহৃত অর্থ এবং সম্ভাব্য সিকিউরিটিজ আইন লঙ্ঘনের বিষয়গুলো যাচাই করবেন।

তদন্ত কমিটিকে আদেশ জারির ৩০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদনের দুটি হার্ড কপি এবং একটি সফট কপি কমিশনে দাখিল করতে হবে। এই পরিদর্শনের মাধ্যমে কোম্পানির আর্থিক স্বচ্ছতা যাচাই হবে এবং বিনিয়োগকারীদের আস্থা আরও সুদৃঢ় হবে। একই সঙ্গে শেয়ারবাজারে শৃঙ্খলা ও সুশাসন প্রতিষ্ঠায় এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

কোম্পানির সাম্প্রতিক আর্থিক অবস্থা:

◉ ২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরে কোম্পানি ১০.৫০% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে।◉ শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) ১.৫৫ টাকা, আগের বছরের ২ টাকা ১৮ পয়সা থেকে কমেছে।◉ শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ১৫ টাকা ৫৭ পয়সা।◉ কোম্পানি ২০২৪ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়েছে, পরিশোধিত মূলধন ২৮ কোটি টাকা।◉ শেয়ারহোল্ডারদের মধ্যে উদ্যোক্তা ও পরিচালকদের হাতে ৪৫.২২%, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর হাতে ৩২% এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে ২২.৭৮% শেয়ার রয়েছে।

এসউদ্দিন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে