ঢাকা, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
Sharenews24

তীব্র গরমে বদলে গেল আদালতের ড্রেস কোড

২০২৬ এপ্রিল ০৭ ১৬:৪২:০৮
তীব্র গরমে বদলে গেল আদালতের ড্রেস কোড

নিজস্ব প্রতিবেদক: তীব্র গরমে স্বস্তি দিতে দেশের অধস্তন আদালতগুলোতে বিচারক ও আইনজীবীদের জন্য কালো কোট ও গাউন পরিধানের বাধ্যবাধকতা শিথিল করা হয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) প্রধান বিচারপতির নির্দেশে সুপ্রিম কোর্ট প্রশাসন এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের সব অধস্তন দেওয়ানি ও ফৌজদারি আদালত এবং ট্রাইব্যুনালের বিচারকরা কালো কোট ও গাউনের পরিবর্তে সাদা ফুলশার্ট, সাদা শাড়ি বা সালোয়ার-কামিজ পরতে পারবেন। এর সঙ্গে সাদা নেক ব্যান্ড বা কালো টাই পরিধান করতে হবে।

একই নিয়ম আইনজীবীদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। তারাও কালো কোট ও গাউন ছাড়া সাদা পোশাকের সঙ্গে নির্ধারিত নেক ব্যান্ড বা টাই পরে আদালতে উপস্থিত থাকতে পারবেন।

সুপ্রিম কোর্ট প্রশাসন জানিয়েছে, এই নির্দেশনা মঙ্গলবার (৭ এপ্রিল) থেকেই কার্যকর হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা বহাল থাকবে।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে