ঢাকা, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
Sharenews24

সম্মিলিত ইসলামী ব্যাংকের

আমানতকারীদের অর্থ ফেরত নিয়ে যা জানা গেল

২০২৬ এপ্রিল ০৭ ১৬:৩৯:০৫
আমানতকারীদের অর্থ ফেরত নিয়ে যা জানা গেল

নিজস্ব প্রতিবেদক: সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের অর্থ ফেরত দিতে ২১ মাস মেয়াদি একটি বিশেষ স্কিম চালু করেছে বাংলাদেশ ব্যাংক। এই স্কিম অনুযায়ী ধাপে ধাপে আমানত ফেরত দেওয়া হবে।

মঙ্গলবার (৭ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানান সহকারী মুখপাত্র শাহরিয়ার সিদ্দিক।

তিনি জানান, স্কিমের আওতায় আমানতকারীরা প্রথম দিন থেকেই সর্বোচ্চ ২ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন। এরপর প্রতি তিন মাস পরপর ১ লাখ টাকা করে উত্তোলনের সুযোগ থাকবে। এভাবে সর্বোচ্চ ২১ মাসের মধ্যে পুরো আমানত তুলে নেওয়া যাবে।

শুধু সঞ্চয়ী বা চলতি হিসাব নয়, এফডিআর (FDR) ও ডিপিএসসহ বিভিন্ন ধরনের আমানতের ক্ষেত্রেও একই নীতিমালা প্রযোজ্য হবে।

মেয়াদপূর্তিতে পৌঁছানো এফডিআর বা ডিপিএস থেকে প্রাথমিকভাবে ১ লাখ টাকা উত্তোলন করা যাবে। অবশিষ্ট অর্থ নতুন করে নির্ধারিত সময় অনুযায়ী নবায়ন করা হবে। নবায়নের সময় আমানতকারীরা তাদের মুনাফা তুলে নিতে পারবেন, তবে মূল অর্থ অপরিবর্তিত থাকবে।

বিশেষ ক্ষেত্রে অসুস্থ আমানতকারীদের জন্য বাড়তি সুবিধা রাখা হয়েছে। কিডনি রোগীসহ গুরুতর অসুস্থ ব্যক্তিরা চিকিৎসা ব্যয়ের জন্য প্রয়োজন অনুযায়ী সীমাহীন অর্থ তুলতে পারবেন, সেক্ষেত্রে প্রয়োজনীয় চিকিৎসা নথি জমা দিতে হবে।

এছাড়া অন্যান্য অসুস্থতার ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যাংকের প্রশাসক সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত উত্তোলনের অনুমোদন দিতে পারবেন। এর বেশি প্রয়োজন হলে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন সাপেক্ষে অতিরিক্ত অর্থ উত্তোলনের সুযোগ থাকবে।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে