ঢাকা, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬
Sharenews24

শেয়ারবাজারের নতুন দায়িত্ব পেলেন তানভীর গনি

২০২৬ এপ্রিল ০৩ ০৬:৩৬:২৭
শেয়ারবাজারের নতুন দায়িত্ব পেলেন তানভীর গনি

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজার ও বিনিয়োগ খাতে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে নতুন দায়িত্ব পেয়েছেন তানভীর গনি। তাকে এই পদে নিয়োগ দিয়ে সরকার একটি প্রজ্ঞাপন জারি করেছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রকাশিত ওই প্রজ্ঞাপনে তার নিয়োগের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, রুলস অব বিজনেস, ১৯৬৯-এর রুল ৩বি(২) অনুযায়ী তাকে প্রধানমন্ত্রীর বিনিয়োগ ও পুঁজিবাজার বিষয়ক বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। দায়িত্ব পালনকালে তিনি প্রতিমন্ত্রীর সমমর্যাদা, বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন।

পেশাগত জীবনে তানভীর গনি আন্তর্জাতিক অঙ্গনে পরিচিত একজন বিনিয়োগ বিশেষজ্ঞ। তিনি হংকং-ভিত্তিক বহুজাতিক বিনিয়োগ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান 'টাইবোর্ন ক্যাপিটাল ম্যানেজমেন্ট'-এর প্রেসিডেন্ট ও সহ-প্রতিষ্ঠাতা।

এই প্রতিষ্ঠানটি মূলত হেজ ফান্ড ও প্রাইভেট ইক্যুইটি খাতে কাজ করে এবং এশিয়াভিত্তিক একটি বৈশ্বিক বিনিয়োগকারী হিসেবে পাবলিক ও প্রাইভেট উভয় শেয়ারবাজারে গবেষণানির্ভর বিনিয়োগ পরিচালনা করে আসছে।

এসউদ্দিন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে