ঢাকা, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬
Sharenews24

সরকারি-বেসরকারি অফিস ৯টা–৪টা, মার্কেট বন্ধ ৬টায়

২০২৬ এপ্রিল ০৩ ০৬:২৫:৪৭
সরকারি-বেসরকারি অফিস ৯টা–৪টা, মার্কেট বন্ধ ৬টায়

নিজস্ব প্রতিবেদক: বিশ্বজুড়ে জ্বালানি সংকটের প্রভাব মোকাবিলায় দেশে অফিস সময়সূচিতে বড় ধরনের পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন নির্দেশনা অনুযায়ী সরকারি ও বেসরকারি অফিস সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পরিচালিত হবে।

ব্যাংকিং খাতেও আনা হয়েছে সময়ের পরিবর্তন। সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত লেনদেন চলবে এবং বিকেল ৪টার মধ্যে ব্যাংক কার্যক্রম সম্পূর্ণ বন্ধ করতে হবে।

একই সঙ্গে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে দেশের সব দোকান, শপিং মল ও বাণিজ্যিক প্রতিষ্ঠান সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তবে হোটেল, ফার্মেসি, জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান এবং কাঁচাবাজার এই বিধিনিষেধের বাইরে থাকবে।

বৃহস্পতিবার রাতে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এসব সিদ্ধান্ত গৃহীত হয়। জাতীয় সংসদ সচিবালয়ের মন্ত্রিপরিষদ কক্ষে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে রাত পৌনে ৯টায় বৈঠক শুরু হয়ে প্রায় তিন ঘণ্টা ধরে চলে।

বৈঠক শেষে ব্রিফিংয়ে নাসিমুল গনি জানান, শিক্ষাখাতের বিষয়গুলো পর্যালোচনা করে শিক্ষামন্ত্রণালয় রবিবার থেকে আলাদা নির্দেশনা জারি করবে।

তিনি আরও বলেন, সরকারি ব্যয় কমাতে বেশ কিছু কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। আগামী তিন মাস কোনো নতুন যানবাহন, জলযান, আকাশযান বা কম্পিউটার সামগ্রী কেনা হবে না।

এছাড়া অভ্যন্তরীণ প্রশিক্ষণ ৫০ শতাংশ কমানো হয়েছে এবং সরকারি অর্থায়নে বিদেশে সব ধরনের প্রশিক্ষণ স্থগিত করা হয়েছে। জ্বালানি, বিদ্যুৎ ও গ্যাস খাতে ব্যয় ৩০ শতাংশ এবং ভ্রমণ ব্যয়ও ৩০ শতাংশ কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সিরাজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে