ঢাকা, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
Sharenews24

জোড়-বিজোড় ক্লাস নিয়ে স্কুলের নতুন প্ল্যান

২০২৬ মার্চ ৩১ ১৮:৫৮:৫৮
জোড়-বিজোড় ক্লাস নিয়ে স্কুলের নতুন প্ল্যান

নিজস্ব প্রতিবেদক : শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ও অফলাইন ক্লাস সমন্বয়ের নতুন পদ্ধতি চালু করার পরিকল্পনা করছে শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, জোড় তারিখে অনলাইন ক্লাস এবং বিজোড় তারিখে অফলাইন ক্লাস নেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ব্যবহারিক বা প্র্যাকটিক্যাল ক্লাসগুলো কেবল অফলাইনে নেওয়ার বিষয়ে সংশ্লিষ্টরা একমত হয়েছেন।

শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করা এবং প্রযুক্তিনির্ভর শিক্ষার প্রসার ঘটাতে এই হাইব্রিড পদ্ধতিকে কার্যকর হিসেবে বিবেচনা করা হচ্ছে। তবে চূড়ান্ত বাস্তবায়নের আগে বিষয়টি আরও পর্যালোচনা করা হবে।

এদিকে, চলমান বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবেলায় সরকারও শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে তিন দিন অনলাইন ক্লাস নেওয়ার প্রস্তাব করেছে। সাপ্তাহিক ছুটি বাড়ানো এবং সরকারি কর্মকর্তাদের সপ্তাহে দুদিন ঘরে বসে কাজ করার সুযোগ দেয়ার মতো পদক্ষেপও আলোচনায় রয়েছে। এগুলোর চূড়ান্ত সিদ্ধান্ত আগামী বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগের সভায় নেওয়া হবে।

মন্ত্রিপরিষদ বিভাগের একটি শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, বিদ্যুৎ সাশ্রয়ে মোট আটটি পরিকল্পনা আলোচনায় রয়েছে, যার মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহের অর্ধেক ক্লাস অনলাইনে নেওয়া একটি গুরুত্বপূর্ণ ধাপ।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে