ঢাকা, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
Sharenews24

জানুয়ারিতে বিদেশে বাংলাদেশিদের ব্যয়ের নতুন চিত্র

২০২৬ মার্চ ৩১ ১২:০২:৫২
জানুয়ারিতে বিদেশে বাংলাদেশিদের ব্যয়ের নতুন চিত্র

নিজস্ব প্রতিবেদক : ২০২৬ সালের জানুয়ারিতে বিদেশে ক্রেডিট কার্ডে বাংলাদেশিদের ব্যয় ৫.৭৪% কমেছে। এই সময়ে মোট ব্যয় হয়েছে ৪৬৩ কোটি টাকা, যা ডিসেম্বর ২০২৫-এর ৪৯১ কোটি ২০ লাখ টাকার তুলনায় কম।

দেশভিত্তিক ব্যয়ের ক্ষেত্রে থাইল্যান্ড শীর্ষে—৬৯ কোটি ৪০ লাখ টাকা। যুক্তরাষ্ট্রে জানুয়ারির ব্যয় ৬৭ কোটি ৫০ লাখ টাকা, যুক্তরাজ্যে ৩৮ কোটি ৪০ লাখ টাকা। অন্যদিকে, ভারতে ক্রেডিট কার্ডের ব্যয় উল্লেখযোগ্যভাবে কমে ২৮ কোটি ৫০ লাখ টাকা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে দেখা গেছে, সিঙ্গাপুরে সামান্য বেড়েছে ব্যয় (৩৮ কোটি ৩০ লাখ টাকা), এবং বিদেশে ডেবিট কার্ডের ব্যবহারে যুক্তরাজ্য শীর্ষে—৩৫ কোটি টাকা, এরপর যুক্তরাষ্ট্র (৩৪.৪০ কোটি) ও চীনে (৩৩.৫০ কোটি) ব্যবহারের তথ্য উল্লেখ করা হয়েছে।

বাংলাদেশিদের বিদেশে ক্রেডিট কার্ড ব্যয়ের শীর্ষ দেশগুলোর পরিবর্তন মূলত ভিসা সংক্রান্ত কড়াকড়ির কারণে ভারতে যাতায়াত কমে যাওয়ায় ঘটেছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে