ঢাকা, সোমবার, ৩০ মার্চ ২০২৬
Sharenews24

মার্কেট মুভারে নতুন পাঁচ কোম্পানি

২০২৬ মার্চ ৩০ ১৬:১০:৩৭
মার্কেট মুভারে নতুন পাঁচ কোম্পানি

নিজস্ব প্রতিবেদক: আজ (৩০ মার্চ’২৬) সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে সূচকের পতনে লেনদেন কমেছে শেয়ারবাজারে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রায় ৬৬৩ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের তুরনায় প্রায় ১৭ কোটি ৪৫ লাখ টাকা বেশি। আজ সোমবার ডিএসইর লেনদেন তালিকায় বা মার্কেট মুভারে নেতৃত্বে যুক্ত হয়েছে নতুন ৫ কোম্পানি। কোম্পানিগুলো হলো- ব্র্যাক ব্যাংক, ইনটেক, সানলাইফ ইন্স্যুরেন্স, হাক্কানি পাল্প এবং এশিয়াটিক ল্যাবরেটরিজ। ডিএসইর বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

কোম্পানি ৫টির মধ্যে সবেচেয়ে বেশি লেনদেন হয়েছে ব্র্যাক ব্যাংকের। আজ ডিএসইতে কোম্পানিটির ১৭ কোটি ৪১ লাখ ১০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন শেয়ারটির দর ২ টাকা ৭০ পয়সা বা ৩.৬১ শতাংশ কমে দাঁড়িয়েছে ৬৮ টাকা ২০ পয়সায়। আর শেয়ারটির দর ৬৮ টাকা ৭০ পয়সা থেকে ৭১ টাকা ৩০ পয়সায় উঠানামা করে।

দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে ইনটেকের। আজ ডিএসইতে কোম্পানিটির মোট ১৪ কোটি ৩৯ লাখ ২৭ হাজার টাকা। এদিন কোম্পানিটির শেয়ার দর ৩ টাকা ৭০ পয়সা বা ৯.৪১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪৩ টাকায়। আর শেয়ারটির দর ৩৮ টাকা ৬০ পয়সা থেকে ৪৩ টাকা ১০ পয়সায় উঠানামা করে।

তৃতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে সানলাইফ ইন্স্যুরেন্সের। আজ ডিএসইতে কোম্পানিটির মোট ১২ কোটি ৬০ লাখ ৪৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন কোম্পানিটির শেয়ার দর ৩ টাকা ১০ পয়সা বা ৫.৩৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬১ টাকা ২০ পয়সায় লেনদেন হয়। আর শেয়ারটির দর ৫৭ টাকা ৬০ পয়সা থেকে ৬২ টাকায় উঠানামা করে।

অন্য দুই কোম্পানির মধ্যে- হাক্কানি পাল্পের ১২ কোটি ৪০ লাখ ৪৬ হাজার টাকা এবং এশিয়াটিক ল্যাবরেটরিজের ১২ কোটি ২০ লাখ ৪১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আরিফ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে