ঢাকা, সোমবার, ৩০ মার্চ ২০২৬
Sharenews24

৯ এপ্রিল দুই আসনে ভোট, ছুটি ঘোষণা ইসির

২০২৬ মার্চ ৩০ ১২:০৩:২৪
৯ এপ্রিল দুই আসনে ভোট, ছুটি ঘোষণা ইসির

নিজস্ব প্রতিবেদক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদের বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের উপনির্বাচনের দিন, ৯ এপ্রিল, সাধারণ ছুটি ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। এই দিন সংশ্লিষ্ট নির্বাচনি এলাকায় সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি সকল প্রতিষ্ঠানে ছুটি কার্যকর হবে।

সোমবার (৩০ মার্চ) ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত চিঠি থেকে এ তথ্য জানা যায়। ইতিমধ্যেই জনপ্রশাসন মন্ত্রণালয়ে ছুটি সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে।

নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটগ্রহণের দিনে কর্মকর্তা-কর্মচারীরা নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন এবং এ কারণে সংশ্লিষ্ট এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হচ্ছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে