ঢাকা, সোমবার, ৩০ মার্চ ২০২৬
Sharenews24

দেশের বাজারে স্বর্ণ ও রূপার নতুন দাম – ৩০ মার্চ ২০২৬

২০২৬ মার্চ ৩০ ১০:৪৪:৪৬
দেশের বাজারে স্বর্ণ ও রূপার নতুন দাম – ৩০ মার্চ ২০২৬

নিজস্ব প্রতিবেদক : দেশের বাজারে শনিবার (২৮ মার্চ) শেষ সমন্বয় অনুযায়ী স্বর্ণের দাম আজ (সোমবার, ৩০ মার্চ) একই রেটে বিক্রি হচ্ছে। বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে পিওর গোল্ড বা তেজাবি স্বর্ণের দাম কিছুটা বেড়েছে, যার কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

স্বর্ণের দাম

২২ ক্যারেট স্বর্ণ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) – ২,৪১,৪৪৫ টাকা

২১ ক্যারেট স্বর্ণ প্রতি ভরি – ২,৩০,৪২২ টাকা

১৮ ক্যারেট স্বর্ণ প্রতি ভরি – ১,৯৭,৫৩০ টাকা

সনাতন পদ্ধতির স্বর্ণ প্রতি ভরি – ১,৬০,৮৪৭ টাকা

চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে স্বর্ণের দাম ৪৯ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে দাম বাড়ানো হয়েছে ২৮ দফা, কমানো হয়েছে ২১ দফা। ২০২৫ সালে এই সমন্বয় হয়েছিল মোট ৯৩ বার; যার মধ্যে ৬৪ বার দাম বাড়ানো ও ২৯ বার কমানো হয়েছিল।

রূপার দাম

২২ ক্যারেট রূপা প্রতি ভরি – ৫,৩৬৫ টাকা

২১ ক্যারেট রূপা প্রতি ভরি – ৫,১৩২ টাকা

১৮ ক্যারেট রূপা প্রতি ভরি – ৪,৪৩২ টাকা

সনাতন পদ্ধতির রূপা প্রতি ভরি – ৩,৩২৪ টাকা

চলতি বছর দেশের বাজারে রূপার দাম ২৯ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে দাম বাড়ানো হয়েছে ১৬ দফা, কমানো হয়েছে ১৩ দফা। ২০২৫ সালে রূপার দাম সমন্বয় করা হয়েছিল মোট ১৩ বার; যেখানে দাম বাড়ানো হয়েছিল ১০ বার এবং কমানো হয়েছিল ৩ বার।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে