ঢাকা, রবিবার, ২৯ মার্চ ২০২৬
Sharenews24

আ.লীগ নেতার পদত্যাগ কিন্তু কারণ শুনলে অবাক হবেন

২০২৬ মার্চ ২৯ ১৫:২৬:১৬
আ.লীগ নেতার পদত্যাগ কিন্তু কারণ শুনলে অবাক হবেন

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি হাজী ছাবের আহমদ সরকারি দলের পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি নিয়েছেন। তিনি জানিয়েছেন, জীবনজুড়ে রাজনীতির সঙ্গে তিনি কখনো সক্রিয়ভাবে জড়িত ছিলেন না। গত ২৫ মার্চ চট্টগ্রাম আদালত ভবনের নোটারি পাবলিক কার্যালয়ে হলফনামা সম্পাদন করে এই পদত্যাগ আনুষ্ঠানিকভাবে কার্যকর করেছেন।

হাজী ছাবের আহমদ আওয়ামী লীগের দাপুটে নেতা হিসেবে পরিচিত ছিলেন। কেন্দ্র থেকে নৌকা প্রতীকে ইউপি নির্বাচনে তিনবার বিজয়ী হয়ে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি পদেও ছিলেন।

হলফনামায় তিনি উল্লেখ করেছেন, দীর্ঘদিন চেয়ারম্যান ও সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করার পরও ব্যক্তিগত শারীরিক অসুস্থতা ও মানসিক ক্লান্তির কারণে আর দায়িত্ব পালন সম্ভব হয়নি। তিনি স্বেচ্ছায় এবং সুস্পষ্ট সিদ্ধান্তের মাধ্যমে পদত্যাগ করেছেন।

তিনি আরও জানিয়েছেন, “আমি কখনো সক্রিয় রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম না। অতীতে কিছু নেতা আমার ওপর চাপ প্রয়োগ করেই স্থানীয় নির্বাচনে নৌকা প্রতীকে অংশগ্রহণের সুযোগ দিয়েছেন। নৌকা ছাড়াও একাধিকবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিপুল ভোটে নির্বাচিত হয়েছি। কমিটি ভেঙে দেওয়ার বিষয়ে বারবার জানালেও কেউ গুরুত্ব দেয়নি। তাই বাধ্য হয়ে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। আজ থেকে আমি কোনো দলের সঙ্গে জড়িত নই।”

পদত্যাগের খবর সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে ওঠে এবং এতে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। কিছু আওয়ামী লীগ নেতাকর্মী এটিকে সুবিধাবাদী সিদ্ধান্ত বলে অভিহিত করছেন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে