ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬

পতনেও ৭ প্রতিষ্ঠানের বিক্রেতা উধাও

২০২৬ মার্চ ২৯ ১৫:২০:২১
পতনেও ৭ প্রতিষ্ঠানের বিক্রেতা উধাও

নিজস্ব প্রতিবেদক : আজ (২৯ মার্চ) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে শেয়ারবাজারে। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক প্রায় ৪৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ২৭২ পয়েন্টে। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেয়া ৩৯৪টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ১১৪টির, যার বিক্রেতা সঙ্কটে হল্টেড হয়েছে ৭ প্রতিষ্ঠান। ডিএসইর বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

বিক্রেতা সঙ্কটে হল্টেড হওয়া প্রতিষ্ঠানগুলো হলো- ফাস ফাইন্যান্স, ফারইস্ট ফাইন্যান্স, পিএইচপি ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, পিপলস লিজিং, ইন্টারন্যাশনাল লিজিং, আইএফআইসি ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড এবং প্রিমিয়ার লিজিং।

প্রতিষ্ঠানগুলোর মধ্যে সর্বোচ্চ দর বেড়েছে ফাস ফাইন্যান্সের। আজ ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ৩০ পয়সা বা ৯.৩৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩ টাকা ৫০ পয়সায়

দ্বিতীয় সর্বোচ্চ দর বেড়েছে ফারইস্ট ফাইন্যান্স, পিএইচপি ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড এবং পিপলস লিজিংয়ের। আজ ডিএসইতে প্রতিষ্ঠান ৩টির দর ৩০ পয়সা বা ৯.০৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩ টাকা ২০ পয়সায়।

তৃতীয় সর্বোচ্চ দর বেড়েছে ইন্টারন্যাশনাল লিজিংয়ের। আজ ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ৩০ পয়সা বা ৮.৫৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩ টাকা ৮০ পয়সায়

অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে- আইএফআইসি ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের এবং প্রিমিয়ার লিজিংয়ের দর ৩০ পয়সা বা ৮.৩৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩ টাকা ৯০ পয়সায়।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে