ঢাকা, রবিবার, ২৯ মার্চ ২০২৬
Sharenews24

প্রিপেইড মিটারের গ্রাহকদের জন্য বড় সুখবর

২০২৬ মার্চ ২৯ ১৫:১১:৪২
প্রিপেইড মিটারের গ্রাহকদের জন্য বড় সুখবর

নিজস্ব প্রতিবেদক : সরকার অবশেষে প্রিপেইড মিটারের মাসিক চার্জ (মিটার ভাড়া) বাতিলের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে। রবিবার (২৯ মার্চ) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, শিগগিরই এই সিদ্ধান্ত কার্যকর করা হবে।

মন্ত্রীর কথায়, গ্রাহকবান্ধব বিদ্যুৎসেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য। সেই লক্ষ্যকে সামনে রেখে মিটার চার্জ সম্পূর্ণভাবে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রিপেইড মিটার ব্যবহারকারী গ্রাহকরা বর্তমানে প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ টাকা মিটার ভাড়া হিসেবে প্রদান করতেন। এই চার্জ নিয়ে দীর্ঘদিন ধরে গ্রাহকদের মধ্যে অসন্তোষ দেখা দিচ্ছিল।

সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিভিন্ন নাগরিক সংগঠন এই চার্জ বাতিলের জন্য দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে আসছিল। সরকারের নতুন সিদ্ধান্তের ফলে আশা করা হচ্ছে, গ্রাহকদের মাসিক বিদ্যুৎ খরচ উল্লেখযোগ্যভাবে কমবে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে