ঢাকা, রবিবার, ২৯ মার্চ ২০২৬
Sharenews24

সপ্তাহের শুরুতে সূচক নিম্নমুখী, নগদ সংকটে বিক্রির প্রবণতা

২০২৬ মার্চ ২৯ ১৪:৫২:১৮
সপ্তাহের শুরুতে সূচক নিম্নমুখী, নগদ সংকটে বিক্রির প্রবণতা

নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার (২৯ মার্চ ২০২৬) দেশের শেয়ারবাজারে সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমলেও মোট লেনদেনের পরিমাণ বেড়েছে। একইসঙ্গে অধিকাংশ কোম্পানির শেয়ারদর কমার প্রবণতা দেখা গেছে।

বাজার সংশ্লিষ্টদের মতে, ঈদের দীর্ঘ ছুটি শেষে আজ থেকে স্বাভাবিক কার্যক্রমে ফিরেছে অফিস-আদালত। ছুটির পর অনেক বিনিয়োগকারীর হাতে নগদ অর্থের ঘাটতি থাকায় তারা শেয়ার বিক্রির দিকে ঝুঁকেছেন। এতে ক্রয়ের তুলনায় বিক্রির চাপ বেড়েছে, যার প্রভাবে সূচক নিম্নমুখী হলেও লেনদেনের পরিমাণ বেড়েছে। তবে এই পরিস্থিতি সাময়িক এবং অল্প সময়ের মধ্যেই বাজারে ইতিবাচক প্রবণতা ফিরতে পারে বলে তারা মনে করছেন।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪৪ দশমিক ১৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ২৭২ দশমিক ০৭ পয়েন্টে। এছাড়া ডিএসইএস সূচক ৭ দশমিক ৫৪ পয়েন্ট হ্রাস পেয়ে ১ হাজার ৬৬ দশমিক ১১ পয়েন্টে অবস্থান করছে। ডিএসই-৩০ সূচকও ২১ দশমিক ৩২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৯৯৮ দশমিক ৩৯ পয়েন্টে।

এদিন ডিএসইতে মোট ৩৯৪টি কোম্পানি লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ১১৪টির শেয়ারদর বেড়েছে, ২৫০টির কমেছে এবং ৩০টির দর অপরিবর্তিত রয়েছে।

ডিএসইতে আজ মোট ৬৪৬ কোটি ৪২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের ৬০৩ কোটি ৮১ লাখ টাকার তুলনায় ৪২ কোটি ৬১ লাখ টাকা বেশি।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ ৩২ কোটি ৩১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন সেখানে লেনদেন হয়েছিল ২০ কোটি ৬ লাখ টাকা।

সিএসইতে লেনদেন হওয়া ১৯৯টি প্রতিষ্ঠানের মধ্যে ৮৫টির দর বেড়েছে, ৯৬টির কমেছে এবং ১৮টির দর অপরিবর্তিত রয়েছে।

এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৪৪ দশমিক ৯৮ পয়েন্ট কমে ১৪ হাজার ৭৯৯ দশমিক ৮৫ পয়েন্টে নেমে এসেছে। আগের দিনও সূচকটি ২৪ দশমিক ৪১ পয়েন্ট কমেছিল।

আরিফ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে