ঢাকা, রবিবার, ২৯ মার্চ ২০২৬
Sharenews24

একাউন্টে জমা ১০ কোটি, অথচ যা করলেন রিতা

২০২৬ মার্চ ২৯ ১২:০৩:২০
একাউন্টে জমা ১০ কোটি, অথচ যা করলেন রিতা

নিজস্ব প্রতিবেদক : উত্তর প্রদেশের মেইনপুরি জেলার এক কৃষকের স্ত্রী রিতা দেবগঞ্জি এমন সততার নজির স্থাপন করেছেন যা এখন সামাজিক মাধ্যমে ভাইরাল। সম্প্রতি তার ব্যাংক একাউন্টে আকস্মিকভাবে প্রায় ১০ কোটি রুপি জমা হয়।

নবরাত্রির অষ্টমী উপলক্ষে স্থানীয় ব্যাংকে টাকা তুলতে গিয়ে রিতা জানতে পারেন, ব্যাংক বন্ধ। পরে কাছের এটিএমে ব্যালেন্স চেক করলে তার চোখ কপালে ওঠে – ₹9,99,49,588 অর্থাৎ প্রায় ১০ কোটি টাকা। আরেকটি এটিএমে যাচাই করার পরও একই ফলাফল।

অতিপ্রচুর অর্থ থাকা সত্ত্বেও রিতা কোনো টাকা তোলার চেষ্টা করেননি। তিনি তার পরিবারের সদস্যদেরও কঠোরভাবে নির্দেশ দেন, বিষয়টি পরিষ্কার না হওয়া পর্যন্ত কেউ যেন এই টাকা স্পর্শ না করে। স্ক্রিনের ভিডিওটি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায় এবং রিতার সততার প্রশংসা ছড়িয়ে পড়ে।

পরবর্তীতে, রিতা ও তার পরিবার বিষয়টি জানাতে ব্যাংকে গেলে সরকারি ছুটির কারণে শাখা বন্ধ ছিল। পরে ব্যাংক অব ইন্ডিয়া, করিমগঞ্জ শাখার ম্যানেজার ঋষিকান্ত পাণ্ডে জানান, এটি সম্ভবত প্রযুক্তিগত ত্রুটি বা লেনদেনজনিত ভুলের কারণে ঘটেছে। ব্যাংক খোলার পর বিষয়টি তদন্ত করে সমাধান করা হবে বলে আশ্বস্ত করেছেন।

রিতার এই সততা শুধু স্থানীয় মানুষের নয়, সামাজিক মাধ্যমের সাধারণ মানুষদেরও প্রশংসার মুখে পরিণত করেছে। এমন পরিস্থিতিতেও তিনি ও তার পরিবার ধৈর্য ধরে নিয়ম মেনে চলায় অনুপ্রেরণা সৃষ্টি করেছেন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে