ঢাকা, শনিবার, ২৮ মার্চ ২০২৬
Sharenews24

এবার মাঝনদীতে ফেরিতে আগুন

২০২৬ মার্চ ২৮ ১০:০৫:০৪
এবার মাঝনদীতে ফেরিতে আগুন

নিজস্ব প্রতিবেদক : মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট থেকে ছেড়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই ‘কেরামত আলী’ নামের একটি ফেরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৭ মার্চ) সন্ধ্যা ছয়টার দিকে মাঝনদীতে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, নির্ধারিত গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেওয়ার পর হঠাৎ করেই ফেরিটিতে আগুন ধরে যায়। মুহূর্তেই আগুনের খবর ছড়িয়ে পড়লে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেক যাত্রী চিৎকার শুরু করেন এবং নিরাপদ স্থানে যাওয়ার জন্য ছোটাছুটি করতে থাকেন।

ফেরি সংশ্লিষ্টরা জানান, আগুন লাগার সঙ্গে সঙ্গেই কর্মীরা নিজস্ব অগ্নিনির্বাপণ সরঞ্জাম ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। তাদের দ্রুত পদক্ষেপে কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে।

তবে কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে