ঢাকা, শনিবার, ২৮ মার্চ ২০২৬
Sharenews24

শপথের ২৪ ঘণ্টার মধ্যেই সাবেক প্রধানমন্ত্রী গ্রেপ্তার

২০২৬ মার্চ ২৮ ০৯:৫১:৪৪
শপথের ২৪ ঘণ্টার মধ্যেই সাবেক প্রধানমন্ত্রী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : নেপালের সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখককে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। গত বছরের রক্তক্ষয়ী গণবিক্ষোভে সহিংসতা উসকে দেওয়া এবং দমনপীড়নে ভূমিকার অভিযোগে শনিবার (২৮ মার্চ) ভোরে রাজধানী কাঠমান্ডুর উপকণ্ঠে নিজ বাসভবন থেকে তাদের আটক করা হয়।

২০২৫ সালে নেপালে দুর্নীতিবিরোধী ছাত্র-যুব আন্দোলন শুরু হয়ে তা দ্রুত সরকারবিরোধী গণআন্দোলনে রূপ নেয়। ওই সময় বিক্ষোভ দমনে পুলিশের গুলিতে অন্তত ৭৭ জন নিহত হন, যা দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে।

সরকার গঠিত তদন্ত কমিশনের প্রতিবেদনে উল্লেখ করা হয়, তৎকালীন প্রধানমন্ত্রী ওলি ও স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক বিক্ষোভ দমনে কঠোর অবস্থান নিয়েছিলেন। প্রতিবেদনে অভিযোগ করা হয়, তারা গুলি চালানো বন্ধ বা নিয়ন্ত্রণের কোনো কার্যকর উদ্যোগ নেননি। বরং তাদের অবহেলা ও নিষ্ক্রিয়তার কারণেই প্রাণহানির ঘটনা বেড়ে যায়।

এই ঘটনার জন্য তাদের বিরুদ্ধে সর্বোচ্চ ১০ বছর কারাদণ্ডের সুপারিশ করা হয়েছে।

এদিকে, র‍্যাপার থেকে রাজনীতিবিদে পরিণত হওয়া জনপ্রিয় নেতা বলেন্দ্র শাহ গত ৫ মার্চের নির্বাচনে জয়ী হয়ে শুক্রবার (২৭ মার্চ) নেপালের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন।

শপথ নেওয়ার মাত্র এক দিনের মাথায় এই বড় ধরনের গ্রেপ্তার অভিযান পরিচালিত হলো।

বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সুদান গুরুং সামাজিক যোগাযোগমাধ্যমে বলেন, “আইনের ঊর্ধ্বে কেউ নয়। এটি প্রতিশোধ নয়, বরং নিহত ও আহতদের জন্য ন্যায়বিচারের সূচনা।”

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে