বিশ্বকাপ টিকিটে আগুন দাম, ফিফার বিরুদ্ধে অভিযোগ দায়ের
ক্রীড়া প্রতিবেদক: ২০২৬ ফিফা বিশ্বকাপ ২০২৬ ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গেই টিকিটের মূল্য নিয়ে তীব্র অসন্তোষ ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের মধ্যে। এ পরিস্থিতিতে ফুটবল সাপোর্টার্স অ্যাসোসিয়েশন (এফএসএ) এবং ইউরোকনজিউমার্স যৌথভাবে ইউরোপীয় কমিশন-এর কাছে ফিফা-র বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছে। তাদের অভিযোগ, টিকিট বিক্রিতে নিজেদের প্রভাব খাটিয়ে একচেটিয়া সুবিধা নিচ্ছে সংস্থাটি।
তথ্য অনুযায়ী, কেউ যদি টুর্নামেন্টের প্রতিটি ধাপে একটি করে ম্যাচ—মোট আটটি খেলা—দেখতে চান, তাহলে সর্বনিম্ন ক্যাটাগরির টিকিটেই খরচ হবে প্রায় ৫ হাজার ২২৫ পাউন্ড। অথচ ফিফা বিশ্বকাপ ২০২২-এ সাতটি ম্যাচ দেখতে ব্যয় হয়েছিল মাত্র ১ হাজার ৪৬৬ পাউন্ড। অর্থাৎ চার বছরের ব্যবধানে খরচ বেড়েছে প্রায় চারগুণ। উচ্চমূল্যের টিকিটের ক্ষেত্রে এ অঙ্ক গিয়ে দাঁড়াচ্ছে ১২ হাজার ৩৫০ পাউন্ডে।
সমর্থকদের দাবি, সমালোচনার চাপ সামলাতে ফিফা সীমিতসংখ্যক প্রায় ৬০ ডলারের টিকিট বাজারে ছেড়েছে। তবে এসব টিকিট এত কম যে সাধারণ দর্শকদের নাগালের বাইরে থেকে যাচ্ছে। এ অবস্থাকে তারা ‘প্রতারণামূলক বিজ্ঞাপন’ হিসেবে উল্লেখ করেছে, যা ইউরোপীয় ভোক্তা আইনের পরিপন্থী বলেও অভিযোগ উঠেছে।
এফএসএ বলছে, চাহিদা অনুযায়ী টিকিটের দাম বাড়ানো-কমানোর ‘ডাইনামিক প্রাইসিং’ পদ্ধতি অবিলম্বে বন্ধ করতে হবে। পাশাপাশি টিকিট বিক্রির অন্তত ৪৮ ঘণ্টা আগে আসনসংখ্যা ও ক্যাটাগরি সম্পর্কে স্পষ্ট তথ্য প্রকাশের দাবি জানিয়েছে তারা।
এফএসএর পরিচালক রোনান ইভেন মন্তব্য করেন, সমর্থকদের সামনে কার্যত দুটি পথ রাখা হয়েছে—অতিরিক্ত মূল্য দিয়ে টিকিট কেনা, অথবা খেলা দেখা থেকে বিরত থাকা।
উল্লেখ্য, ২০২৬ সালের বিশ্বকাপ আসর বসবে যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো-তে। এবারের টুর্নামেন্টে প্রায় ৭০ লাখ টিকিট বিক্রির লক্ষ্য নির্ধারণ করেছে ফিফা। যদিও সংস্থাটি এটিকে বড় সাফল্য হিসেবে দেখাচ্ছে, সমর্থকদের মতে এটি সাধারণ দর্শকদের আবেগকে পুঁজি করারই আরেকটি উদাহরণ।
সাজিদ/
পাঠকের মতামত:
- বিশ্বকাপ টিকিটে আগুন দাম, ফিফার বিরুদ্ধে অভিযোগ দায়ের
- সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য নতুন নির্দেশনা
- ২৫ মার্চ দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৫ মার্চ দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ১৮তম অ্যাটর্নি জেনারেল হলেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল
- ছোট ভাইকে গু/লি করে হত্যা, সাবেক এমপি প্রার্থী আটক
- জমির জন্য বাবার কবরও রক্ষা পেল না! চাঞ্চল্যকর ঘটনা
- সূচকের পতনে চলছে লেনদেন
- জাতীয় দিবসে নতুন ডাকটিকিট—প্রধানমন্ত্রীর উদ্বোধন
- ১৫ দফা প্রস্তাবেই তেলের বাজারে স্বস্তি
- তালিকাসহ ১০ লাখ টাকার হিসাব প্রকাশ হাসনাতের
- বাড়ি থেকে ডেকে নিয়ে ইউটিউবারকে হ/ত্যা
- আজ ১ মিনিট অন্ধকারে থাকবে দেশ, জানুন কারণ
- ইরান দিয়েছে গোপন প্রস্তাব; ট্রাম্পের দাবিতে তোলপাড়
- ধাক্কার পর সোনার দামে নতুন ইঙ্গিত
- প্রশাসনে বড় পরিবর্তন! পদোন্নতি পেলেন ২৬৪ কর্মকর্তা
- ইসরাইলের হাইফায় অস্ত্রাগারে ইরানের ড্রোন হামলা
- সমুদ্রসৈকতে ছুরিকাঘাতে জুলাইযোদ্ধা খুন, পুলিশ হেফাজতে নারী সমন্বয়ক
- পাকিস্তানের মাধ্যমে ইরানকে যুক্তরাষ্ট্রের ১৫ দফা শান্তি প্রস্তাব
- পারিবারিক দ্বন্দ্ব থেকে মর্মান্তিক ট্র্যাজেডি—দুই মৃত্যুতে স্তব্ধ এলাকা
- বক্তব্য এক, কাজ আরেক—ট্রাম্পকে ঘিরে নতুন বিতর্ক
- রপ্তানিকারকদের জন্য সুখবর, জটিলতা কমালো বাংলাদেশ ব্যাংক
- যুদ্ধের চাপ সামলাতে আইএমএফ-এর সহায়তা চায় বাংলাদেশ
- ডিবি ও ডিএমপির কর্মকর্তাদের দুর্নীতি তদন্তে দুদকে আবেদন
- মার্কিন বাহিনীকে অচল করে দেওয়ার হুমকি ইরানের
- ঘাটতি পুষাতে শনিবারেও চলবে প্রাথমিক বিদ্যালয়
- জনশক্তি রপ্তানিতে নতুন পরিকল্পনার কথা জানালেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী
- ইরান যুদ্ধ থেকে সরে যাচ্ছে বিশ্বের বৃহত্তম যুদ্ধজাহাজ
- জ্বালানি সংকটের মধ্যে সুখবর দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- সূচকের পতনেও বিক্রেতা সঙ্কটে হল্টেড ২৬ প্রতিষ্ঠান
- মির্জা আব্বাসের শারীরিক অবস্থায় বড় পরিবর্তন
- পাকিস্তানের সঙ্গে ফোনালাপে বিস্ফোরক বার্তা দিল ইরান
- মবের সামনে হার মানল পুলিশ! আসামি ছিনতাইয়ের পর যা ঘটল
- জুলাই যোদ্ধাদের জন্য বড় সিদ্ধান্ত—যা বললেন সালাহউদ্দিন
- ২৪ মার্চ ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ঈদের রেশে শেয়ারবাজারে ধীর গতি
- ২৪ মার্চ লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৪ মার্চ দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৪ মার্চ দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ৪ ঘণ্টা অপেক্ষার পরও খালি হাতে ফিরলেন নাসীরুদ্দীন
- রফিকুল ইসলাম মাদানির পরিবারে শোকের ছায়া
- ইসরাইলের আকাশে দুশ্চিন্তার কালোমেঘ, বিতর্কের মুখে গোয়েন্দা প্রধান
- তেল আবিবে আছড়ে পড়ল ১০০ কেজির ওয়ারহেড
- ব্রেন টিউমার জয় করে হাসপাতাল ছাড়লেন তানিয়া বৃষ্টি
- যুক্তরাষ্ট্রের ভ্যালেরো তেল শোধনাগারে ভয়াবহ অগ্নিকাণ্ড
- হঠাৎ চাহিদা বেড়ে তেলের সংকট, আতঙ্ক না ছড়াতে মন্ত্রীর আহ্বান
- জ্বালানি খাতের দুই কোম্পানিতে নতুন নেতৃত্ব
- গ্রামীণফোনের সতর্কতা: জ্বালানি সরবরাহ অস্থিরতায় প্রথম প্রান্তিকে রাজস্ব হ্রাসের সম্ভাবনা
- ৪৬০ কোটি টাকা রিটেইনড আর্নিংসে আইডিএলসি, স্টক ডিভিডেন্ড দিয়েও থাকছে শক্তিশালী ভিত্তি
- রানারের সঙ্গে বিওয়াইডির চুক্তি অনুমোদন: অটোখাতে বৈপ্লবিক পরিবর্তনের ইঙ্গিত
- টেক্সটাইল খাতে মুনাফা বেড়েছে ৫ কোম্পানির
- যুক্তরাষ্ট্রকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র সক্ষমতা বাড়াচ্ছে পাকিস্তান
- দ্বিতীয় প্রান্তিকে আয় বেড়েছে প্রকৌশল খাতের ৬ কোম্পানির
- ওষুধ খাতে ৯ কোম্পানির ইতিবাচক প্রবৃদ্ধি
- অনিয়মের অভিযোগে শেয়ারবাজারের চার প্রতিষ্ঠানের বিরুদ্ধে তদন্ত
- টেক্সটাইল খাতে মুনাফা কমেছে ১৬ কোম্পানির
- পেলের রেকর্ড ভেঙে মেসির নতুন ইতিহাস
- আইডিএলসির ডিভিডেন্ড ঘোষণা
- ইস্টার্ন ব্যাংকের সম্পদ জব্দের খবরে ব্যাখ্যা দিল এসএস স্টিল
- লঙ্কাবাংলা ইনভেস্টমেন্টসের আর্থিক অনিয়ম, বিএসইসির তদন্ত শুরু
- মার্কিন ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য নতুন বার্তা
- শেয়ারবাজার সংস্কারে এডিবির বড় সহযোগিতার আশ্বাস
- দ্বিতীয় প্রান্তিকে আয় কমেছে প্রকৌশল খাতের ১৬ কোম্পানির
- দ্বিতীয় প্রান্তিকে লোকসানে প্রকৌশল খাতের ১১ কোম্পানি
- শেখ হাসিনা-ওবায়দুল কাদেরসহ ১২৪ জনকে অব্যাহতি














