ঢাকা, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬

আজ ১ মিনিট অন্ধকারে থাকবে দেশ, জানুন কারণ

২০২৬ মার্চ ২৫ ১০:৩০:৪৪
আজ ১ মিনিট অন্ধকারে থাকবে দেশ, জানুন কারণ

নিজস্ব প্রতিবেদক : আজ বুধবার (২৫ মার্চ) রাতে সারাদেশে এক মিনিটের প্রতীকী ব্ল্যাক-আউট পালন করা হবে। এ সময় দেশব্যাপী সব ধরনের আলো নিভিয়ে রাখা হবে।

তবে গুরুত্বপূর্ণ স্থাপনা (কেপিআই), জরুরি সেবা প্রদানকারী প্রতিষ্ঠান এবং বাংলাদেশে অবস্থিত বিদেশি মিশনসমূহ এই কর্মসূচির আওতার বাইরে থাকবে।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সরকারি নির্দেশনা অনুযায়ী রাত ১০টা ৩০ মিনিট থেকে ১০টা ৩১ মিনিট পর্যন্ত এই ব্ল্যাক-আউট পালন করা হবে।

এর আগে ৮ মার্চ সচিবালয়ে এক প্রস্তুতিমূলক সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, বৈশ্বিক জ্বালানি সংকট ও বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে এবার স্বাধীনতা দিবসে দেশব্যাপী আলোকসজ্জা করা হবে না।

এই প্রতীকী অন্ধকার ১৯৭১ সালের ২৫ মার্চের কালরাতে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনীর বর্বর হত্যাযজ্ঞের বিরুদ্ধে জাতীয় ঐক্যের প্রতীক হিসেবে পালন করা হবে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে