ঢাকা, বুধবার, ২৫ মার্চ ২০২৬
Sharenews24

সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য নতুন নির্দেশনা

২০২৬ মার্চ ২৫ ১৪:৪১:০৪
সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য নতুন নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক: দেশের শহর ও গ্রামাঞ্চলের সব শিক্ষাপ্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা নিশ্চিত করতে একটি আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠন করা হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীকে আহ্বায়ক করে এ কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।

বুধবার (২৫ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বিভাগ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে সিনিয়র সহকারী সচিব মুহাম্মদ হেলাল চোধুরীর স্বাক্ষর রয়েছে।

গঠিত কমিটির কার্যপরিধিতে উল্লেখ করা হয়েছে, ঈদুল ফিতর ২০২৬-এর ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার আগেই পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে। পাশাপাশি, এই কার্যক্রম যেন সারা বছর নিয়মিতভাবে চলমান থাকে, সে বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বিষয়টিকে অত্যন্ত জরুরি হিসেবে উল্লেখ করে সংশ্লিষ্টদের প্রতি নির্দেশনা বাস্তবায়নের আহ্বান জানানো হয়েছে। এর মধ্যে রয়েছে—ঈদের ছুটি শেষে প্রতিষ্ঠান খোলার আগে পরিচ্ছন্নতা নিশ্চিত করা, প্রতিদিন নিয়মিত তদারকি জোরদার করা, এবং প্রতি সপ্তাহে শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা।

এছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ ও বাগানের যথাযথ পরিচর্যা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে শিক্ষার্থীদের মধ্যে পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা বাড়াতে বিভিন্ন উদ্বুদ্ধমূলক কার্যক্রম পরিচালনার কথাও বলা হয়েছে।

সিরাজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে