ঢাকা, বুধবার, ২৫ মার্চ ২০২৬
Sharenews24

১৮তম অ্যাটর্নি জেনারেল হলেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল

২০২৬ মার্চ ২৫ ১৪:৩৭:৩৩
১৮তম অ্যাটর্নি জেনারেল হলেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল

নিজস্ব প্রতিবেদক: দেশের নতুন অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। তিনি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচিত সম্পাদক, বাংলাদেশ বার কাউন্সিলের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। এর মাধ্যমে তিনি দেশের ১৮তম অ্যাটর্নি জেনারেল হতে যাচ্ছেন।

বুধবার দুপুরে আইন মন্ত্রণালয়ের একটি নির্ভরযোগ্য সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। একই দিন তার নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হতে পারে বলে জানা গেছে।

এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে ব্যারিস্টার কাজল সাংবাদিকদের বলেন, আলহামদুলিল্লাহ, তিনি এই দায়িত্ব পেতে যাচ্ছেন। সবার সহযোগিতা নিয়ে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আশাবাদ ব্যক্ত করেন তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক এই শিক্ষার্থী ১৯৯৬ সালে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্যপদ লাভ করেন। আইন পেশার পাশাপাশি তিনি এক সময় সাংবাদিকতাতেও যুক্ত ছিলেন।

এর আগে গত ২৭ ডিসেম্বর সাবেক অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান ব্যক্তিগত কারণ উল্লেখ করে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দেন। পরবর্তীতে তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়ে আইনমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন।

সিরাজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে