ঢাকা, বুধবার, ২৫ মার্চ ২০২৬
Sharenews24

বাড়ি থেকে ডেকে নিয়ে ইউটিউবারকে হ/ত্যা

২০২৬ মার্চ ২৫ ১০:৩৭:৪৮
বাড়ি থেকে ডেকে নিয়ে ইউটিউবারকে হ/ত্যা

নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ‘তালাশ ক্রাইম দৃষ্টি’ নামের একটি ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের অ্যাডমিন দ্বীন ইসলাম (৩০)-কে বাড়ি থেকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (২৪ মার্চ) উপজেলার মেহারী ইউনিয়নের শিমরাইল গ্রামে এই ঘটনা ঘটে। নিহত দ্বীন ইসলাম ওই গ্রামের সফিকুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে ২০–৩০ জনের একটি সংঘবদ্ধ দল দ্বীন ইসলামকে তার বাড়ি থেকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। পরে তাকে বেধড়ক মারধর করে গুরুতর আহত অবস্থায় বুড়ি নদী পার করে কুমিল্লার বাঙ্গরা থানার গাঙ্গেরকুট এলাকায় ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।

খবর পেয়ে কসবা থানা পুলিশ ও বাঙ্গরা থানার সিদ্ধিরগঞ্জ ফাঁড়ি পুলিশ যৌথ অভিযানে বিকেলে তাকে উদ্ধার করে। পরে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের পরিবারের দাবি, মাদকবিরোধী বিভিন্ন ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করায় একটি প্রভাবশালী চক্র তার ওপর ক্ষুব্ধ ছিল। সেই আক্রোশ থেকেই পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে স্থানীয় সাবেক ইউপি সদস্য মো. আবদুল আওয়াল ও তার সহযোগীদের বিরুদ্ধে এই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে।

তবে অভিযোগ অস্বীকার করে আবদুল আওয়াল দাবি করেছেন, ঘটনার সঙ্গে তার কোনো সংশ্লিষ্টতা নেই এবং একটি পক্ষ তাকে উদ্দেশ্যমূলকভাবে জড়াচ্ছে।

নাজনীন সুলতানা, কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), জানান—প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্রাম্য বিরোধের জেরেই এই ঘটনা ঘটতে পারে।

তিনি আরও জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে