ঢাকা, বুধবার, ২৫ মার্চ ২০২৬
Sharenews24

ধাক্কার পর সোনার দামে নতুন ইঙ্গিত

২০২৬ মার্চ ২৫ ০৯:৪০:৪৪
ধাক্কার পর সোনার দামে নতুন ইঙ্গিত

নিজস্ব প্রতিবেদক : বিশ্ববাজারে টানা কয়েক দিনের বড় দরপতনের পর আন্তর্জাতিক স্পট মার্কেটে সোনার দামে কিছুটা ঘুরে দাঁড়ানোর আভাস পাওয়া গেছে। যদিও সামগ্রিকভাবে বাজার এখনো চাপের মধ্যেই রয়েছে এবং নিম্নমুখী প্রবণতা পুরোপুরি কাটিয়ে উঠতে পারেনি।

রয়টার্সের তথ্য অনুযায়ী, মঙ্গলবার এক পর্যায়ে স্পট গোল্ডের দাম ৪,০৯৭.৯৯ ডলারে নেমে আসে, যা গত নভেম্বরের পর সর্বনিম্ন। তবে দিনের শেষভাগে কিছুটা পুনরুদ্ধার হয়ে তা ৪,৪২১.৪৯ ডলার প্রতি আউন্সে অবস্থান করে।

এর আগে গত কয়েক দিন ধরেই সোনার বাজারে ধারাবাহিক দরপতন দেখা যায়।

১৮ মার্চ: ৪,৮৬০.২১ ডলার

১৯ মার্চ: ৪,৬১২.২১ ডলার

২০ মার্চ: ৪,৫৬৩.৬৪ ডলার

বিশ্লেষকরা বলছেন, আন্তর্জাতিক বাজারে এই ওঠানামা এখনো স্থিতিশীল পর্যায়ে পৌঁছায়নি, ফলে বিনিয়োগকারীদের মধ্যে সতর্কতা বজায় রয়েছে।

এদিকে আন্তর্জাতিক বাজারের এই প্রভাব দেশের বাজারেও পড়েছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) গত ১৯ মার্চ এক দিনেই দুই দফায় সোনার দাম কমায়।

বর্তমানে দেশের বাজারে সোনার দাম—

২২ ক্যারেট: ২,৪৬,৯২৭ টাকা (প্রতি ভরি)

২১ ক্যারেট: ২,৩৫,৬৭১ টাকা

১৮ ক্যারেট: ২,০২,০২০ টাকা

মঙ্গলবার পর্যন্ত দেশের বাজারে এই দরই বহাল রয়েছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে