ঢাকা, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
Sharenews24

ডিবি ও ডিএমপির কর্মকর্তাদের দুর্নীতি তদন্তে দুদকে আবেদন

২০২৬ মার্চ ২৪ ১৯:১৮:২৯
ডিবি ও ডিএমপির কর্মকর্তাদের দুর্নীতি তদন্তে দুদকে আবেদন

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু কর্মকর্তার বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ তদন্তের দাবি জানিয়ে দুর্নীতি দমন কমিশনে (দুদক) আনুষ্ঠানিক আবেদন করা হয়েছে। এতে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) ও ডিএমপির কয়েকজন কর্মকর্তার সম্পদের উৎস যাচাইয়ের অনুরোধ করা হয়।

মঙ্গলবার (২৪ মার্চ) দুদকের মহাপরিচালকের কাছে এ আবেদন জমা দেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট এস এম জুলফিকার আলী জুনু। আবেদনে উল্লেখ করা হয়, পূর্ববর্তী সময়ে দায়িত্ব পালন করা কিছু কর্মকর্তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে নানা অনিয়ম, দুর্নীতি এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগ প্রচলিত রয়েছে।

অভিযোগে বলা হয়েছে, কিছু কর্মকর্তা কথিত ‘গ্রেপ্তার বাণিজ্য’-এ জড়িত ছিলেন। নিরীহ ব্যক্তিদের আটক করে অর্থ আদায়ের মতো কর্মকাণ্ডের অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে। দায়িত্বের সুযোগ নিয়ে অবৈধভাবে সম্পদ অর্জন এবং আয়ের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ সম্পদের মালিক হওয়ার বিষয়টিও আবেদনে তুলে ধরা হয়েছে।

এ ধরনের কর্মকাণ্ড আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করছে বলে উল্লেখ করে আবেদনকারী জানান, এতে সাধারণ মানুষের মধ্যে আস্থার ঘাটতি তৈরি হচ্ছে।

আবেদনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সম্পদের বিস্তারিত তদন্ত, অভিযোগের নিরপেক্ষ অনুসন্ধান এবং প্রমাণ মিললে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অনিয়ম ঠেকাতে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বানও জানানো হয়েছে।

সিরাজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে