ঢাকা, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
Sharenews24

মার্কিন বাহিনীকে অচল করে দেওয়ার হুমকি ইরানের

২০২৬ মার্চ ২৪ ১৯:১০:২৬
মার্কিন বাহিনীকে অচল করে দেওয়ার হুমকি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে ইরানের জ্বালানি ও বিদ্যুৎ অবকাঠামোতে হামলার হুমকির কড়া জবাব দিয়েছে তেহরান। মঙ্গলবার (২৪ মার্চ) ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) পক্ষ থেকে এক পাল্টা হুঁশিয়ারিতে জানানো হয়েছে, জ্বালানি স্থাপনায় কোনো ধরনের আঘাত এলে মার্কিন বাহিনীকে পুরোপুরি 'অচল' করে দেওয়া হবে। এমনকি আরব উপসাগরে থাকা আমেরিকার যুদ্ধজাহাজগুলো ডুবিয়ে দেওয়ারও হুমকি দিয়েছে দেশটি।

ইরানের প্রভাবশালী এক্সপেডিয়েন্সি ডিসার্নমেন্ট কাউন্সিলের সদস্য এবং সেনাবাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তা মহসেন রেজায়ি এই কড়া পাল্টা হুমকির বিষয়টি সামনে এনেছেন। তিনি সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেন, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের আধিপত্যের দিন শেষ হয়ে আসছে। রেজায়ির এই বক্তব্য এমন এক সময়ে এলো যখন তেহরান দাবি করছে যে, যুক্তরাষ্ট্র ও ইসরাইলি হামলায় তাদের জ্বালানি অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে। বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প ইরানের বিদ্যুৎ খাতে হামলার হুমকি দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই দেশটির বিভিন্ন স্থানে নাশকতার ঘটনা ঘটেছে বলে দাবি করছে ইরান।

ইরানের ফার্স নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন ও তাদের সহযোগী শক্তিগুলো ইতিমধ্যে ইরানের অভ্যন্তরীণ গ্যাস সরবরাহ ব্যবস্থাকে লক্ষ্যবস্তু করেছে। বিশেষ করে ইসফাহানের কাভেহ স্ট্রিটে অবস্থিত গ্যাস প্রশাসনিক ভবন এবং গ্যাস চাপ নিয়ন্ত্রণ স্টেশনে হামলার ঘটনা ঘটেছে। ইরানের দাবি, তারা কেবল আত্মরক্ষা নয়, বরং মার্কিন আগ্রাসনের জবাবে এমন ব্যবস্থা নেবে যা পুরো অঞ্চলে আমেরিকার সামরিক উপস্থিতিকে পঙ্গু করে দেবে।

বর্তমান পরিস্থিতিতে জ্বালানি ও বিদ্যুৎ অবকাঠামোকে কেন্দ্র করে দুই দেশের মধ্যকার উত্তেজনা চরমে পৌঁছেছে। ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের কৌশলগত সম্পদ রক্ষায় তারা যেকোনো পর্যায়ে যেতে প্রস্তুত। বিশেষ করে আরব উপসাগরীয় অঞ্চলে মার্কিন নৌবাহিনীর অবস্থানকে লক্ষ্য করে আইআরজিসির এই হুমকি বিশ্ব রাজনীতি ও অর্থনীতিতে নতুন করে উদ্বেগের সৃষ্টি করেছে। ওয়াশিংটন ও তেহরানের এই বাগযুদ্ধ এখন সরাসরি সামরিক সংঘাতের দিকে মোড় নেবে কি না, তা নিয়ে গভীর পর্যবেক্ষণ করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।

মিরাজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে