ঢাকা, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
Sharenews24

ঘাটতি পুষাতে শনিবারেও চলবে প্রাথমিক বিদ্যালয়

২০২৬ মার্চ ২৪ ১৮:৫৮:১৩
ঘাটতি পুষাতে শনিবারেও চলবে প্রাথমিক বিদ্যালয়

নিজস্ব প্রতিবেদক: রমজান মাসের দীর্ঘ ছুটির কারণে শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে নতুন সিদ্ধান্ত নিয়েছে সরকার। ছুটি শেষে ক্লাস শুরু হওয়ার পর টানা ১০টি শনিবার দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে নিয়মিত পাঠদান কার্যক্রম চালু থাকবে।

মঙ্গলবার এ সংক্রান্ত নির্দেশনা দেশের সব জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের কাছে পাঠিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এতে বলা হয়েছে, রমজানজুড়ে ছুটির কারণে শিক্ষার্থীদের পড়াশোনায় যে ঘাটতি তৈরি হয়েছে, তা পূরণে এই অতিরিক্ত ক্লাস নেওয়া হবে।

নির্দেশনায় আরও উল্লেখ করা হয়েছে, ছুটি শেষে বিদ্যালয়গুলোতে শ্রেণি কার্যক্রম শুরু হওয়ার পর ধারাবাহিকভাবে শনিবারগুলোতে ক্লাস পরিচালনার ব্যবস্থা নিতে হবে। এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের জন্য জেলা পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, বার্ষিক শিক্ষাক্রম নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার লক্ষ্যেই শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখ্য, পবিত্র রমজান, ঈদুল ফিতর ও স্বাধীনতা দিবস উপলক্ষে গত ১৯ ফেব্রুয়ারি থেকে দেশের প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছুটি শুরু হয়, যা চলবে ২৬ মার্চ পর্যন্ত। তবে ২৬ মার্চ বৃহস্পতিবার হওয়ায় সাপ্তাহিক ছুটিসহ শিক্ষক-কর্মচারীরা ২৮ মার্চ পর্যন্ত ছুটি উপভোগ করতে পারবেন।

সিরাজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে