ঢাকা, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
Sharenews24

মির্জা আব্বাসের শারীরিক অবস্থায় বড় পরিবর্তন

২০২৬ মার্চ ২৪ ১৫:৫৩:৩৬
মির্জা আব্বাসের শারীরিক অবস্থায় বড় পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক : সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি নেতা ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস-এর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সোমবার (২৩ মার্চ) সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন এবং মির্জা আব্বাসের একান্ত সহকারী সচিব মিজানুর রহমান সোহেল এ তথ্য নিশ্চিত করেন।

মন্ত্রী বলেন, তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলেছেন এবং তারা জানিয়েছেন—বিভিন্ন শারীরিক সূচক ইতিবাচক লক্ষণ দিচ্ছে। “তার অবস্থা উন্নতির দিকে, আলহামদুলিল্লাহ। ব্রেইনের বিষয় হওয়ায় কিছুটা সময় লাগবে। তার জন্য সবার কাছে দোয়া চাই,” বলেন তিনি।

গত ১৫ মার্চ ঢাকায় থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে মির্জা আব্বাস-কে সিঙ্গাপুরে নেওয়া হয়।

সিঙ্গাপুরে অবস্থানরত তার একান্ত সহকারী সচিব মিজানুর রহমান সোহেল জানান, সোমবার সকাল ১০টার দিকে চিকিৎসকরা তাকে বেড থেকে চেয়ারে বসিয়েছেন, যা ইতিবাচক অগ্রগতির ইঙ্গিত। তিনি ধীরে ধীরে কথা বলতেও পারছেন এবং চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

এদিকে হাসপাতালে তার পাশে সার্বক্ষণিক অবস্থান করছেন তার সহধর্মিণী আফরোজা আব্বাস এবং ছেলে ইয়াসীর আব্বাস।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে