ঢাকা, রবিবার, ২২ মার্চ ২০২৬
Sharenews24

ইরানকে ট্রাম্পের কঠোর আল্টিমেটাম

২০২৬ মার্চ ২২ ১১:৫০:৩২
ইরানকে ট্রাম্পের কঠোর আল্টিমেটাম

নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরান যদি ৪৮ ঘণ্টার মধ্যে হরমুজ প্রণালী খুলে না দেয়, তাহলে দেশটির বিদ্যুৎকেন্দ্রগুলো “ধ্বংস করে দেওয়া হবে।” সূত্র: আল জাজিরা।

একই সময়ে, ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় দক্ষিণ ইসরায়েল-এর দিমোনা ও আরাদ শহরে বহু মানুষ আহত হয়েছেন। এই ঘটনার বিষয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মন্তব্য করেছেন, “কঠিন যুদ্ধের সন্ধ্যা।”

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা ইরানের বিভিন্ন অঞ্চলে অব্যাহত রয়েছে। রাজধানী তেহরান, কারাজ, ইসফাহান এবং নাতাঞ্জ-এর পারমাণবিক স্থাপনাসহ একাধিক স্থানে হামলার খবর পাওয়া গেছে। ইরানের পারমাণবিক শক্তি সংস্থা জানিয়েছে, নাতাঞ্জের পারমাণবিক স্থাপনাও হামলার শিকার হয়েছে।

উপসাগরীয় উত্তেজনার প্রেক্ষাপটে, সৌদি আরব ইরানের দূতাবাসের কয়েকজন কর্মকর্তাকে ‘পারসোনা নন গ্রাটা’ ঘোষণা করেছে এবং ২৪ ঘণ্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে।

ক্রমবর্ধমান এই সংঘাতে পুরো মধ্যপ্রাচ্যজুড়ে উত্তেজনা চরমে পৌঁছেছে, এবং পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা তৈরি হয়েছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে