ঢাকা, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬
Sharenews24

ইরানকে কড়া হামলার হুঁশিয়ারি ট্রাম্পের, বাড়ছে মধ্যপ্রাচ্যের উত্তেজনা

২০২৬ মার্চ ১৩ ২২:০৭:৪৯
ইরানকে কড়া হামলার হুঁশিয়ারি ট্রাম্পের, বাড়ছে মধ্যপ্রাচ্যের উত্তেজনা

আর্ন্তজাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা নতুন মাত্রা পাচ্ছে। সংঘাত তৃতীয় সপ্তাহে গড়ানোর প্রাক্কালে ইরানের বিরুদ্ধে কঠোর সামরিক পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ফক্স নিউজ রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, খুব শিগগিরই ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের বাহিনী বড় ধরনের হামলা চালাতে পারে। আলজাজিরা এ তথ্য জানিয়েছে।

ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, মধ্যপ্রাচ্যের বর্তমান যুদ্ধ পরিস্থিতি দিন দিন আরও জটিল হয়ে উঠছে। এ কারণে যুক্তরাষ্ট্র প্রয়োজন হলে শক্ত প্রতিক্রিয়া জানাতে প্রস্তুত রয়েছে।

তিনি আরও দাবি করেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নেতৃত্বাধীন শাসনব্যবস্থাকে যুক্তরাষ্ট্র কার্যত ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে। ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের কাছে অতুলনীয় সামরিক সক্ষমতা, বিপুল গোলাবারুদ এবং পর্যাপ্ত সময় রয়েছে। রয়টার্স এ তথ্য জানিয়েছে।

ট্রাম্প আরও বলেন, গত ৪৭ বছর ধরে ইরান বিশ্বের বিভিন্ন স্থানে নিরীহ মানুষ হত্যার সঙ্গে জড়িত রয়েছে। আর এখন তিনি যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিচ্ছেন বলে মন্তব্য করেন।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ট্রাম্পের এই বক্তব্য পরিস্থিতিকে আরও সংবেদনশীল করে তুলতে পারে এবং আঞ্চলিক সংঘাতের ঝুঁকি বাড়াতে পারে।

মিরাজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে