ইরানে উত্তরসূরি নির্বাচনে নতুন মোড়
নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনি-এর উত্তরসূরি নির্বাচনের প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতৃত্ব নির্ধারণকারী সংস্থা অ্যাসেম্বলি অব এক্সপার্টস প্রায় সংখ্যাগরিষ্ঠ ঐকমত্যে পৌঁছেছে বলে জানিয়েছেন পরিষদের সদস্য মোহাম্মদ মেহদি মিরবাঘেরি।
রোববার ইরানি সংবাদমাধ্যম মেহের নিউজ এজেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, নতুন সর্বোচ্চ নেতা নির্বাচন নিয়ে পরিষদের সদস্যদের মধ্যে বড় ধরনের সমঝোতা তৈরি হয়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণার আগে এখনো কিছু “প্রতিবন্ধকতা” রয়েছে, যেগুলোর সমাধান প্রয়োজন।
এর আগে শনিবার পরিষদের এক জ্যেষ্ঠ আলেম জানান, ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচনের বিষয়ে আলোচনার জন্য সদস্যরা খুব শিগগিরই—সম্ভবত এক দিনের মধ্যেই—বৈঠকে বসতে পারেন।
ইরানের গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সদস্যদের মধ্যে একটি বিষয় নিয়ে সামান্য মতভেদ রয়েছে। সেটি হলো—চূড়ান্ত সিদ্ধান্ত কি সরাসরি উপস্থিত হয়ে বৈঠকের মাধ্যমে নেওয়া হবে, নাকি আনুষ্ঠানিক সভা ছাড়াই ঘোষণা করা সম্ভব।
এদিকে নূর নিউজে প্রকাশিত এক ভিডিওতে পরিষদের আরেক সদস্য মোহসেন হায়দারি আলেকাসি বলেন, বর্তমান পরিস্থিতিতে সদস্যদের সশরীরে উপস্থিত হয়ে ভোট দেওয়া কঠিন হয়ে পড়েছে।
তিনি আরও জানান, প্রয়াত সর্বোচ্চ নেতার দেওয়া একটি পরামর্শ অনুসরণ করে একজন সম্ভাব্য প্রার্থীকে ইতোমধ্যে বাছাই করা হয়েছে। সেই পরামর্শ অনুযায়ী, ইরানের শীর্ষ নেতা এমন একজন হওয়া উচিত যাকে “শত্রুরা ঘৃণা করবে”, প্রশংসা করবে না।
সম্ভাব্য উত্তরসূরি সম্পর্কে ইঙ্গিত দিয়ে তিনি বলেন, ‘এমনকি “বড় শয়তান” (যুক্তরাষ্ট্র) তার নাম উল্লেখ করেছে।’
উল্লেখ্য, সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, খামেনির ছেলে মোজতাবা খামেনি তার কাছে “অগ্রহণযোগ্য” একটি বিকল্প। ফলে ইরানের নতুন সর্বোচ্চ নেতা কে হচ্ছেন, তা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে জোর আলোচনা শুরু হয়েছে।
মুসআব/
পাঠকের মতামত:
- ব্যাংকে আমানতে সর্বোচ্চ প্রবৃদ্ধি, তবে ঋণ প্রবৃদ্ধিতে ধীরগতি
- মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব, ৬ বছরের মধ্যে বড় ধস শেয়ারবাজারে
- ঋণের জালে থমকে গেল ইয়াকিন পলিমারের মালিকানা বদলের স্বপ্ন
- ইরানে উত্তরসূরি নির্বাচনে নতুন মোড়
- মার্কেট মুভারে নতুন তিন কোম্পানি
- সরাসরি হুঁশিয়ারি নাহিদ ইসলামের
- ট্রাম্পকে সরাসরি হুঁশিয়ারি দিলেন কাতারের আমির
- লাইভ করার সময় ভয়াবহ দুর্ঘটনা, আইসিইউতে ইউটিউবার
- ক্রেডিট-ডেবিট কার্ডের লেনদেনের রেকর্ড বৃদ্ধি
- ডিম খাওয়ার ৫ কারণ যা আপনার ইফতারকে করবে সুপার পুষ্টিকর
- সূচক পতনে নেতৃত্ব দিল ১০ কোম্পানি
- পুলিশে আবারও বড় ধরনের রদলবদল
- সূচক ধসে গেলেও চার কোম্পানির শেয়ার বিক্রেতা উধাও
- ০৮ মার্চ ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ০৮ মার্চ লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ০৮ মার্চ দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ০৮ মার্চ দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- দুই ইস্যুর চাপে ৩৩ দিনের মধ্যে সর্বনিম্নে নেমেছে সূচক
- বাংলাদেশিদের জন্য নতুন ওয়ার্ক পারমিট ভিসা
- নেইমারের নামে মামলা, জানা গেল কারণ
- এমপিওভুক্তির আবেদন মূল্যায়নে আর্থিক লেনদেন করলে বড় বিপদ
- বাংলাদেশ প্রতিদিনের সাবেক সম্পাদকের ২৩টি ব্যাংক হিসাব অবরুদ্ধ
- খালেদা জিয়ার কৃতিত্বের স্বীকৃতি নাতনির হাতে!
- পাটওয়ারী বনাম আব্বাস বিতর্ক এবার আদালতে!
- ইসলামের চিরশত্রু আবু সুফিয়ানের ইসলাম গ্রহণের ঘটনা!
- ট্রাম্পের কঠিন বার্তায় স্টারমারের সাহায্যের প্রস্তাব প্রত্যাখ্যান
- যে কারণে নিউজিল্যান্ডের নাগরিকরা পালাচ্ছে!
- হঠাৎ মানসিক হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী
- উৎপাদন লক্ষ্যমাত্রা বাড়াতে অলিম্পিক ইন্ডাস্ট্রিজের নতুন বিনিয়োগ
- বাংলাদেশের জন্য ভারতের নতুন বার্তা
- দেশের বাজারে আজকের স্বর্ণ-রুপার দাম
- যুক্তরাষ্ট্র-ইসরাইলের যুদ্ধ নিয়ে যা জানালেন চীনের পররাষ্ট্রমন্ত্রী
- নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মির্জা আব্বাসের মামলার
- ইরানিদের উদ্দেশে নেতানিয়াহুর বার্তা
- ইউনিলিভারের ডিভিডেন্ড ঘোষণা
- ভ্যানগার্ড রুপালি ফান্ডের স্পটে লেনদেন শুরু
- গোল্ডেন জুবিলি ফান্ডের লেনদেন বন্ধ
- যে কারণে স্টার কাবাবে ক্রেতাদের ওপর হামলা!
- নামাজের ইমাম নিয়োগ নিয়ে জামায়াত-বিএনপির সংঘর্ষ, নিহত ১
- আলোচনা নয়, ধ্বংস চান ট্রাম্প! ইরানকে ঘিরে নতুন হুমকি
- ডলার ও জ্বালানি সংকট মোকাবিলায় একগুচ্ছ পরামর্শ অর্থনীতিবিদদের
- জ্বালানি নিয়ে বাংলাদেশকে সুখবর দিল মার্কিন গণমাধ্যম ব্লুমবার্গ
- অভিযোগ থেকে মুখ খুললেন আসিফের সেই এপিএস
- পৃথিবীর সবচেয়ে শক্তিশালী নবী হুদের ঘটনা
- তেল নিয়ে সুখবর দিলেন জ্বালানি মন্ত্রী
- ইরান আত্মসমর্পণ করেছে কিন্তু ট্রাম্পের সতর্কতা
- নারীদের জন্য বিশাল সুখবর দিল সরকার
- সংসদের প্রথম অধিবেশনে বড় বার্তা দেবেন রাষ্ট্রপতি
- সপ্তাহজুড়ে তিন কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- ইফতারে কোন শরবত শরীরের জন্য ভালো জানালেন পুষ্টিবিদ
- ন্যাশনাল ব্যাংক: সরে দাঁড়ালেন মিন্টু, দায়িত্বে নিলেন মেহজাবিন
- বিএটি’র ডিভিডেন্ড ঘোষণা
- উৎপাদন বন্ধ, ‘জেড’ শ্রেণিতে নামল তালিকাভুক্ত কোম্পানি
- হাসনাতকে ‘বাংলার ক্যাপ্টেন’ বলায় চাকরি হারালেন ইমাম
- ডিভিডেন্ড ঘোষণা করবে দুই কোম্পানি
- ফেসবুক পেজের ভিডিও থেকে হাসনাতের আয়ের হিসাব প্রকাশ
- বাংলাদেশে আসছে ৩০ চীনা প্রতিষ্ঠানের ১০০ কোটি ডলার বিনিয়োগ
- দেশের ইতিহাসে সর্বোচ্চ দামে সোনা
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- হামলা বন্ধে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিল ইরান
- কমোডিটি মার্কেট চালু ঘিরে শেয়ারবাজারে জোর প্রস্তুতি
- সম্মিলিত ইসলামী ব্যাংক চালু, এমডি নিয়োগ ও গভর্নরের ঘোষণা
- জ্বালানি নিয়ে বাংলাদেশকে সুখবর দিল মার্কিন গণমাধ্যম ব্লুমবার্গ
- ভারতকে শক্তিশালী হতে দেবে না যুক্তরাষ্ট্র
- যে ৬ জিনিস থাকলে পাবেন না ‘ফ্যামিলি কার্ড’
আন্তর্জাতিক এর সর্বশেষ খবর
- ইরানে উত্তরসূরি নির্বাচনে নতুন মোড়
- ট্রাম্পকে সরাসরি হুঁশিয়ারি দিলেন কাতারের আমির
- ট্রাম্পের কঠিন বার্তায় স্টারমারের সাহায্যের প্রস্তাব প্রত্যাখ্যান
- যে কারণে নিউজিল্যান্ডের নাগরিকরা পালাচ্ছে!
- যুক্তরাষ্ট্র-ইসরাইলের যুদ্ধ নিয়ে যা জানালেন চীনের পররাষ্ট্রমন্ত্রী














