ঢাকা, রবিবার, ৮ মার্চ ২০২৬
Sharenews24

ট্রাম্পকে সরাসরি হুঁশিয়ারি দিলেন কাতারের আমির

২০২৬ মার্চ ০৮ ১৫:২০:৫৯
ট্রাম্পকে সরাসরি হুঁশিয়ারি দিলেন কাতারের আমির

নিজস্ব প্রতিবেদক : মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য “বিপজ্জনক পরিণতি” ডেকে আনতে পারে বলে সতর্ক করেছেন কাতারের আমির তামিম বিন হামাদ আল থানি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-কে।

শনিবার (৭ মার্চ) রাতে কাতারের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানায়, দুই নেতা টেলিফোনে আলোচনা করেছেন। আলোচনায় মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি, আঞ্চলিক সংঘাত এবং শান্তি স্থাপনের উপায় নিয়ে গুরুত্ব দেওয়া হয়েছে।

কাতারি গণমাধ্যমের বরাত দিয়ে সৌদি সংবাদমাধ্যম জানিয়েছে, ইরানের ধারাবাহিক আঞ্চলিক হামলার প্রেক্ষাপটে কাতার ও উপসাগরীয় অঞ্চলের অন্যান্য দেশগুলোতে নিরাপত্তা ও স্থিতিশীলতা নিয়ে আলোচনা হয়েছে।

আলোচনায় কাতারের আমির সংকট নিয়ন্ত্রণ ও সংঘাত বন্ধে কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করার প্রয়োজনীয়তা বলেন। তিনি সতর্ক করে বলেন, উত্তেজনা অব্যাহত থাকলে এটি আন্তর্জাতিক নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে।

ফোনালাপে দুই নেতা আঞ্চলিক ও আন্তর্জাতিক স্থিতিশীলতা রক্ষায় যৌথ উদ্যোগের প্রয়োজনীয়তা, উত্তেজনা কমানো এবং নতুন সংঘাত এড়াতে রাজনৈতিক সমাধানের পথ সমর্থনের কথাও গুরুত্ব দিয়ে উল্লেখ করেছেন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে